Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • ইডেন থেকে সরতে পারে ফাইনাল, জানেই না সিএবি

ইডেন থেকে সরতে পারে ফাইনাল, জানেই না সিএবি

Online Desk মে 12, 2025
qqqqqqqqqqqqqq

স্পোর্টস ডেস্ক : ১৬ মে থেকে ফের শুরু হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক শীর্ষ আধিকারিক। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে ৩০ মে বা ১ জুন। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, বাকি ম্যাচগুলি বিভিন্ন ভেন্যুতে আয়োজন করা হবে।

ফিরতি পর্ব শুরু হবে লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে। বিসিসিআই সূত্রে আরও জানা গিয়েছে, ‘আমরা সব স্টেকহোল্ডারদের জানিয়ে দিয়েছি। দলগুলি তাদের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের ডেকে নিচ্ছে। একানা স্টেডিয়াম প্রস্তুত করা হচ্ছে ফিরতি পর্বের প্রথম ম্যাচের জন্য।’

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী, হায়দরাবাদে হতে পারে কোয়ালিফায়ার ১ এবং এলিমিনেটর। অপরদিকে, কলকাতায় কোয়ালিফায়ার ২ ও ফাইনাল হওয়ার কথা ছিল। তবে আবহাওয়া খারাপ থাকলে কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল কলকাতা থেকে সরিয়ে নেওয়া হতে পারে।

সেক্ষেত্রে, ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।বিসিসিআই শীঘ্রই নতুন করে তৈরি করা সূচি ঘোষণা করতে চলেছে। উল্লেখ্য, গত ৯ মে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করে বিসিসিআই।

Post Views: 107

Continue Reading

Previous: বোর্ডের অনুরোধও টলাতে পারলো না, টেস্ট ক্রিকেটকে আলবিদা কোহলির
Next: সামনে এল প্রোমো, ফের বাহামণির রুপেই দর্শককে বিনোদন দিতে ছোট পর্দায় রণিতা দাস

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.