Skip to content
অক্টোবর 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • রাহুল গান্ধীর ‘সত্যাগ্রহ’ পোর্টালে ৩৬ হাজারের বেশি অভিযোগ, তালিকার শীর্ষে শিক্ষা ও দুর্নীতি

রাহুল গান্ধীর ‘সত্যাগ্রহ’ পোর্টালে ৩৬ হাজারের বেশি অভিযোগ, তালিকার শীর্ষে শিক্ষা ও দুর্নীতি

Online Desk অক্টোবর 20, 2026
rahul-gandhi.jpg

ওঙ্কার ডেস্ক: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর চালু করা ‘সত্যাগ্রহ’ পোর্টালে ইতিমধ্যেই ৩৬ হাজারেরও বেশি অভিযোগ নথিভুক্ত হয়েছে। গত ৩ অক্টোবর এই অনলাইন প্ল্যাটফর্মের সূচনা করা হয়। তার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অভিযোগ জানাতে শুরু করেন। বহু নাগরিক, সামাজিক গোষ্ঠী এবং সংগঠনের সমস্যাগুলিকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে তুলে ধরাই এই পোর্টালের লক্ষ্য। রাহুল গান্ধীর বক্তব্য, এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে চলা আন্দোলন ও মানুষের সমস্যাগুলি চিহ্নিত সম্ভব হবে। পাশাপাশি, সেই সব আন্দোলনের সঙ্গে বিরোধীরা যোগাযোগ তৈরির সুযোগ পাবে।

সত্যাগ্রহ পোর্টালের তথ্য অনুযায়ী, প্রায় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকেই অভিযোগ জমা পড়েছে। তবে অংশগ্রহণের নিরিখে কয়েকটি রাজ্য অন্যদের তুলনায় এগিয়ে রয়েছে। উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি ৬,২৪৪টি অভিযোগ জমা পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক। সেখানে অভিযোগের সংখ্যা ৪,৩৫১। মহারাষ্ট্র থেকে এসেছে ৩,৫২৮টি অভিযোগ। এ ছাড়া বিহার থেকে ২,৯৭০টি, মধ্যপ্রদেশ থেকে ২,৬৪৩টি এবং রাজস্থান থেকে ২,৬৩৮টি অভিযোগ জমা পড়েছে। রাজধানী দিল্লি থেকে জমা পড়েছে ১,৫৭৮টি অভিযোগ। তেলঙ্গানা থেকে ১,৩৫২টি, হরিয়ানা থেকে ১,২৭৮টি এবং গুজরাত থেকে ১,১৩৯টি অভিযোগ নথিভুক্ত হয়েছে। পোর্টালের পরিসংখ্যান বলছে, দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম—সব প্রান্ত থেকেই মানুষ নিজেদের সমস্যার কথা জানিয়েছেন।

পোর্টালের তথ্য অনুযায়ী যে সমস্ত অভিযোগ জপমা পড়েছে সেগুলির মধ্যে শিক্ষা বিষয়ে সবচেয়ে বেশি আপত্তি জমা পড়েছে। এই বিষয়ে মোট ৬,২১০টি অভিযোগ জমা পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে দুর্নীতি। এই বিভাগে অভিযোগের সংখ্যা ৫,৮২২। জাতপাতের ভিত্তিতে বৈষম্য নিয়ে ২,৬২৭টি অভিযোগ এসেছে। স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত অভিযোগের সংখ্যা ২,৫৬৫। শ্রমিকদের অধিকার নিয়ে জমা পড়েছে ২,৩২৬টি অভিযোগ। এই পাঁচটি বিষয়েই সবচেয়ে বেশি অভিযোগ নথিভুক্ত হয়েছে। এ ছাড়া কৃষকদের সমস্যাও পোর্টালে গুরুত্ব পেয়েছে। এই বিষয়ে ১,৮৩৪টি অভিযোগ জমা পড়েছে। এ ছাড়া মহিলাদের নিরাপত্তা নিয়ে ১,৪৫০টি, ভোট সংক্রান্ত অনিয়মের অভিযোগে ১,২৪৯টি এবং জমির অধিকার নিয়ে ১,২০৯টি অভিযোগ এসেছে। বেকারত্ব নিয়েও ১,১৬৬ জন নিজেদের উদ্বেগ জানিয়েছেন।

Continue Reading

Previous: অষ্টমীর রাতে কলকাতায় ট্রাফিক আইন ভাঙার ৭২৬টি মামলা, গ্রেফতার ৬৭
Next: অন্ধবিশ্বাসের জের, তান্ত্রিকের প্ররোচনায় স্ত্রী ও বাবাকে নৃশংসভাবে খুন! গ্রেফতার অভিযুক্ত ছেলে

সম্পর্কিত গল্প

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
1000436200.webp

পাঁচ মাসে দ্বিতীয়বার ভারতে মার্কো রুবিয়ো, ২৬/১-এ শ্রদ্ধা, জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য-জ্বালানি-প্রতিরক্ষা

Online Desk অক্টোবর 20, 2026
italy-protest-1.jpg

ইতালিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, হিংসা থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
1000436200.webp

পাঁচ মাসে দ্বিতীয়বার ভারতে মার্কো রুবিয়ো, ২৬/১-এ শ্রদ্ধা, জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য-জ্বালানি-প্রতিরক্ষা

Online Desk অক্টোবর 20, 2026
italy-protest-1.jpg

ইতালিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, হিংসা থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

Online Desk অক্টোবর 20, 2026
Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.