Skip to content
অক্টোবর 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • অষ্টমীর রাতে কলকাতায় ট্রাফিক আইন ভাঙার ৭২৬টি মামলা, গ্রেফতার ৬৭

অষ্টমীর রাতে কলকাতায় ট্রাফিক আইন ভাঙার ৭২৬টি মামলা, গ্রেফতার ৬৭

Online Desk অক্টোবর 20, 2026
kolkata-traffic-police.jpg

ওঙ্কার ডেস্ক: দুর্গাপুজোর অষ্টমীর রাতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে কলকাতা জুড়ে ৭২৬টি মামলা দায়ের করল পুলিশ। সোমবার রাতে এই মামলাগুলি করা হয়। হেলমেট ছাড়া বাইক চালানো, একই বাইকে তিন জনের যাতায়াত, বেপরোয়া গাড়ি চালানো এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো একাধিক অভিযোগ রয়েছে তালিকায়। বিভিন্ন ডিভিশন থেকে মোট ৬৭ জনকে গ্রেফতারও করা হয়েছে।

লালবাজারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে ২৩১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একটি বাইকে তিন জন সওয়ার হওয়ার ঘটনায় দায়ের হয়েছে ১৫৫টি মামলা। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ট্রাফিক আইন ভাঙার অভিযোগে মামলা হয়েছে ৯০টি। মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ৮১ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে। এ ছাড়াও ট্রাফিক আইন সংক্রান্ত অন্যান্য অপরাধে আরও ১৬৯টি মামলা দায়ের হয়েছে। সব মিলিয়ে অষ্টমীর রাতে শহরে মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৭২৬।

উল্লেখ্য, প্রায় এক মাস আগে রাজ্য সরকারের জারি করা একাধিক নির্দেশিকায় মহাষ্টমীকে ‘ড্রাই ডে’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। তা সত্ত্বেও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে একাধিক মামলা সামনে এসেছে। দুর্গাপুজোর সময় কলকাতার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শহরের বিভিন্ন রাস্তায় বাড়ানো হয় পুলিশের টহল ও নজরদারি। উৎসবের দিনগুলিতে বেপরোয়া এবং মত্ত অবস্থায় গাড়ি চালানো রুখতে বিশেষ নজর রাখে পুলিশ।

Continue Reading

Previous: উৎসবের মরশুমে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ, দক্ষিণ দিনাজপুরে গ্রেপ্তার ৩
Next: রাহুল গান্ধীর ‘সত্যাগ্রহ’ পোর্টালে ৩৬ হাজারের বেশি অভিযোগ, তালিকার শীর্ষে শিক্ষা ও দুর্নীতি

সম্পর্কিত গল্প

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
1000436200.webp

পাঁচ মাসে দ্বিতীয়বার ভারতে মার্কো রুবিয়ো, ২৬/১-এ শ্রদ্ধা, জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য-জ্বালানি-প্রতিরক্ষা

Online Desk অক্টোবর 20, 2026
italy-protest-1.jpg

ইতালিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, হিংসা থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
1000436200.webp

পাঁচ মাসে দ্বিতীয়বার ভারতে মার্কো রুবিয়ো, ২৬/১-এ শ্রদ্ধা, জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য-জ্বালানি-প্রতিরক্ষা

Online Desk অক্টোবর 20, 2026
italy-protest-1.jpg

ইতালিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, হিংসা থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

Online Desk অক্টোবর 20, 2026
Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.