Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • যোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে কমিশন, চাপ বাড়াতে চাকরিহারাদের মিছিল, অবস্থান

যোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে কমিশন, চাপ বাড়াতে চাকরিহারাদের মিছিল, অবস্থান

Online Desk এপ্রিল 21, 2025
SSC.jpg

ওঙ্কার ডেস্ক: সোমবার সন্ধে নাগাদ যোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন। তবে এই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। শেষ মুহূর্তে যাতে কোনো ভাবে টালবাহনা না হয়, তাই চাপ বাড়াতে ফের আন্দোলন জোরদার করলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এদিন করুণাময়ী থেকে তাঁরা মিছিল করে দাবিদাওয়া জানাতে থাকেন।, এস এস সি ভবনের সামনে অবস্থানেও সামিল হয়েছেন তাঁরা।

প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের প্রেক্ষাপটে উত্তাল রাজ্য। সুপ্রিম কোর্টের রায়ের পরে রাজ্যের স্কুল শিক্ষাব্যবস্থায় দেখা দিয়েছে গুরুতর সংকট। এর মধ্যেই সোমবার যোগ্যদের তালিকা প্রকাশের সম্ভাবনাকে ঘিরে উত্তাপ বাড়ছে। আদৌ কি জট কাটবে, এই নিয়ে দোলাচালে চাকরিহারা শিক্ষকরা।

এই পরিস্থিতিতে বিধাননগরে এসএসসি ভবন ঘিরে উত্তাল হচ্ছে চাকরিহারাদের আন্দোলন। সকাল থেকেই করুণাময়ীতে জমায়েত শুরু করেছে সংগ্রামী যৌথ মঞ্চ, যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ ও গ্রুপ-সি/ডি শিক্ষাকর্মী মঞ্চের প্রতিনিধিরা। তাঁদের সাফ কথা, যতক্ষণ না তালিকা প্রকাশ হচ্ছে, ততক্ষণ অবস্থান চলবে। প্রয়োজনে পথ অবরোধও হতে পারে। ‘যোগ্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চ’-এর আহ্বায়ক চিন্ময় মণ্ডল জানাচ্ছেন, “একটি মাত্র দাবিতে নয়, একাধিক দাবিতে আমরা রাস্তায় নেমেছি। শুধু তালিকা প্রকাশ হলেই আন্দোলন উঠে যাবে, এমনটা নয়। সেই তালিকার ভাষা কী, কাদের নাম রয়েছে, তাতে আমরা সন্তুষ্ট কি না, তাও খতিয়ে দেখা হবে। প্রয়োজনে একটানা অবস্থান চলতে পারে।”

শুধু আন্দোলনই নয়, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়া প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর অনুপস্থিতিতে কার্যত নড়বড়ে হয়ে পড়েছে স্কুল শিক্ষাব্যবস্থা। একাধিক স্কুলে শিক্ষক সংকটে পাঠদান বিঘ্নিত হচ্ছে। শিক্ষা দফতরের উচ্চপদস্থ কর্তা স্বীকার করছেন, “চাপ রয়েছে। নতুন করে কী ভাবে ঘাটতি পূরণ হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।”

এই অবস্থায় বেতন সংক্রান্ত উৎকণ্ঠাও বাড়ছে। স্কুলে কর্মরত নিয়মিত শিক্ষক-কর্মীদের বেতনপ্রাপ্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্কুল শিক্ষা দফতরের কমিশনার অরূপ সেনগুপ্তকে চিঠি দিয়েছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।

গত ১১ এপ্রিল বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেছিলেন আন্দোলনকারীরা। সেখানে ছিলেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। বৈঠক শেষে তাঁরা জানিয়েছিলেন, ২১ এপ্রিলের মধ্যে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের আশ্বাস মিলেছে। শিক্ষামন্ত্রীও বলেছিলেন, আইনি পরামর্শ সাপেক্ষে সেই চেষ্টা করবে এসএসসি।

Post Views: 136

Continue Reading

Previous: প্রয়াত পোপ ফ্রান্সিস, বয়স হয়েছিল ৮৮ বছর: ভ্যাটিকান
Next: গুঞ্জন উসকে দিলেন পরিচালক, রোহিত শেট্টির ছবির সঙ্গে নাম জুড়ল যীশু সেনগুপ্তর

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.