Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পর্ণকাণ্ডে ৮ দিনের হেফাজতে শ্বেতা, দাবি তরুণী স্বেচ্ছায় ঘুরতে গিয়েছিলেন

পর্ণকাণ্ডে ৮ দিনের হেফাজতে শ্বেতা, দাবি তরুণী স্বেচ্ছায় ঘুরতে গিয়েছিলেন

Online Desk জুন 14, 2025
Sweta.jpg

নিজস্ব সংবাদদাতা : সোদপুরের তরুণীর অভিযোগে উত্তাল ছিল হাওড়া। এই মামলার মূল অভিযুক্ত ফুলটুসি ওরফে শ্বেতা খান বৃহস্পতিবার হাওড়া সিজেএম আদালতে জানিয়েছিলেন, ওই তরুণী স্বেচ্ছায় বাঁকড়ায় আরিয়ানের বাড়িতে গিয়েছিলেন। দাবি করেন, তাঁকে কেউ জোর করে আটকে রাখেনি। এমনকি দিঘা, সিমলা, কুলু ও মানালিতে আরিয়ানের পরিবার-সহ একাধিক জায়গায় বেড়াতেও গিয়েছিলেন ওই তরুণী।

আদালত শ্বেতাকে ৮ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। পুলিশ দাবি করেছিল, ১৪ দিনের হেফাজত। আদালত তা আংশিক মঞ্জুর করে। বৃহস্পতিবার বেলা ১টার কিছু পরে কড়া পুলিশি নিরাপত্তায় শ্বেতাকে হাওড়ার কোর্ট লকআপে আনা হয়। সেই সময় বাঁকড়ার একদল তৃণমূল কর্মী ‘ফুলটুসির ফাঁসি চাই’ স্লোগান দিতে থাকেন। এমনকি ধৃত শ্বেতাকে শারীরিক নিগ্রহের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। পুলিশ কোনও রকমে তাঁকে আড়াল করে লকআপে নিয়ে যায়।

৬ জুন সোদপুরের তরুণী যৌন নির্যতনের অভিযোগ দায়ের করার পর থেকেই পলাতক ছিল শ্বেতা, তার ছেলে আরিয়ান। ৭ জুন থেকে বারবার ঠিকানা বদলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল তারা। অবশেষে বুধবার রাতে হাওড়া পুলিশ তাদের খোঁজ পায় এবং শ্বেতাকে রাতেই জেরা করা হয়। যদিও জেরায় শ্বেতা ও তাঁর ছেলে নিজেদের নির্দোষ দাবি করে।

এদিকে, শ্বেতার ফেসবুক অ্যাকাউন্ট ঘেঁটে একাধিক রাজনৈতিক নেতা, মন্ত্রী ও প্রভাবশালীদের সঙ্গে তোলা ছবিও সামনে এসেছে। যা নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। উঠেছে পর্নচক্র ও যৌন ব্যবসা চালানোর অভিযোগও। তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসায় শ্বেতাকে আরও জেরা করতে চায় পুলিশ। ফলে আগামী আট দিন হেফাজতে থেকে তদন্তকারীদের মুখোমুখি হবেন তিনি।

Post Views: 104

Continue Reading

Previous: ইরান-ইজরায়েল সংঘাতে উত্তেজনার শীর্ষে মধ্যপ্রাচ্য, ট্রাম্পের হুঁশিয়ারি, “চুক্তি না হলে ধ্বংস”
Next: মালিক-শ্রমিক বচসা, বন্ধ জগদ্দলের অকল্যান্ড জুট মিল, গুরতর আহত মিল কর্তৃপক্ষ শংকর তরফদার

সম্পর্কিত গল্প

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.