Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে রাজপথে শশী-চন্দ্রিমারা

গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে রাজপথে শশী-চন্দ্রিমারা

Online Desk মার্চ 8, 2026
RALLY.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটার তালিকা থেকে নাম বাদ, রান্নার গ্যাসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নারী দিবসের দিন সকালে পথে নামলেন তৃণমূলের মহিলা বাহিনী। নেত্রীর নির্দেশ মেনে মিছিলে ‘কালো শাড়ি’। শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যরা থালা-বাসন, হাতা-খুন্তি বাজিয়ে প্রতিবাদ জানান। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মধ্যবিত্তের হেঁশেলে আগুন জ্বলছে। গ্যাসের মুল্যবৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচী।
রান্নার গ্যাসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে রবিবার পথে নামলেন মহিলারা। শনিবারই ধর্মতলার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন, আইনজীবীরা যেমন বিচারের আশায় কালো কোট পরে আদালতে যান, তেমনই মহিলারা যেন কালো শাড়ি পরে এই প্রতিবাদ জানান। নেত্রীর নির্দেশ মেনে সুবোধ মল্লিক স্কোয়্যারে মিছিলে যোগ দিতে আসা মহিলাদের বড় অংশকেই কালো পোশাকে দেখা যায়। প্রতীকী সিলিন্ডার হাতে নিয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই প্রতিবাদে শামিল হন।
কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে মমতা বলেছিলেন, “শুক্রবারই গ্যাসের দাম এক ধাক্কায় ৬০ টাকা বাড়ানো হয়েছে। মানুষ খাবে কী? গ্যাস না থাকলে কি মাথা খেয়ে থাকবেন? এই প্রশ্ন তুলেছিলেন। নারী দিবসের সকালে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদেই পথে নামলেন তৃণমূলের মহিলা বাহিনী। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বিষয়ে মুখ খুলেছেন।
গ্যাসের দামের পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম কাটার ইস্যুকেও এই প্রতিবাদের সঙ্গে জুড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। সংখ্যালঘু, জনজাতি, তফশিলি বা রাজবংশী— যাঁদেরই নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের হয়ে লড়াই জারি রাখার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Post Views: 25

Continue Reading

Previous: ছ’মাসের রসদ তৈরি, দাবি ইরানের, পালটা চমক বাকি আছে জানাল ইজরায়েল
Next: দোলযাত্রার পরেও রঙের উৎসব কুলটিতে

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-08-154336.png

দাসপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ২০০ পরিবার

Online Desk মার্চ 8, 2026
Screenshot-2026-03-08-154752.png

দোলযাত্রার পরেও রঙের উৎসব কুলটিতে

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026

You may have missed

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
Surya.jpg

গত দেড় বছর ধরে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি ! ভারতের শিরোপা জয়ের পর বললেন তিলক ভার্মা

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.