Skip to content
মার্চ 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত কত জনের নাম নিষ্পত্তি হয়েছে? যা জানাল কমিশন

বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত কত জনের নাম নিষ্পত্তি হয়েছে? যা জানাল কমিশন

Online Desk মার্চ 16, 2026
voter-list-f.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে বেজে গিয়েছে নির্বাচনের দামামা। এদিকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন হিসেবে ঝুলে রয়েছে। সেই আবহে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। যাদের নাম এখনও চুড়ান্ত তালিকায় আসেনি তাঁদের ভবিষ্যত কী হবে তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই আবহে বিচারাধীন ভোটারদের মধ্যে কত জনের নামের নিষ্পত্তি হয়েছে এখনও পর্যন্ত সে বিষয়ে মুখ খুলল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের দফতর জানিয়েছে, সোমবার পর্যন্ত প্রায় ২০ লক্ষ বিচারাধীন ভোটারদের নাম্ম নিষ্পত্তি হয়ে গিয়েছে।

এদিন কম ইশনের তরফে জানানো হয়, ৭০৫ জন বিচারপতি বিচারাধীন ভোটারদের নথি যাচাই করছেন। কমিশন চাইছে দ্রুত বাকি ভোটারদের তথ্যের নিষ্পত্তি হোক। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে মোট ৬৩ লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। বাদ যাওয়াদের মধ্যে কেউ মৃত, কেউ স্থানান্তরিত, কেউ বা এলাকায় থাকেন না, কারও আবার অন্য জায়গায় নাম রয়েছে। এ ছাড়াও আরও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ হিসেবে ঝুলে রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ওই বিচারাধীন ভোটারদের নথি যাচাই করছেন ৭০৫ জন বিচারক। এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, সোমবার পর্যন্ত প্রায় ২০ লক্ষ ভোটারের তথ্যের নিষ্পত্তি হবে।

প্রসঙ্গত, রাজ্যে এসআইআরের ফলে সবচেয়ে বেশি বিচারাধীন ভোটার রয়েছেন মুর্শিদাবাদ এবং মালদহ জেলায়। চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোটার তালিকায় মালদহে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লক্ষ ৮৬ হাজার ২০৩। শুধু ওই জেলায় বিচারাধীন তালিকায় রয়েছেন ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জন।

Post Views: 23

Continue Reading

Previous: বাঙালি জাতির পিতার জন্মদিন, স্মরণে শ্রদ্ধায় বাংলাদেশ
Next: রাষ্ট্রপতিকে অপমানের প্রতিবাদে বর্ধমানে আদিবাসী সমাজের বিক্ষোভ

সম্পর্কিত গল্প

WhatsApp Image 2026-03-16 at 10.44.07 AM

নির্বাচনের আগে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস সদগোপ সমাজের

Online Desk মার্চ 16, 2026
sawdcafvf.jpg

রাষ্ট্রপতিকে অপমানের প্রতিবাদে বর্ধমানে আদিবাসী সমাজের বিক্ষোভ

Online Desk মার্চ 16, 2026
police-d.jpg

ছুরি দিয়ে কুপিয়ে-পুড়িয়ে খুন শিশুকে, গ্রেফতার বাবা ও সৎ মা

Online Desk মার্চ 16, 2026

You may have missed

WhatsApp Image 2026-03-16 at 10.44.07 AM

নির্বাচনের আগে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস সদগোপ সমাজের

Online Desk মার্চ 16, 2026
sawdcafvf.jpg

রাষ্ট্রপতিকে অপমানের প্রতিবাদে বর্ধমানে আদিবাসী সমাজের বিক্ষোভ

Online Desk মার্চ 16, 2026
voter-list-f.jpg

বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত কত জনের নাম নিষ্পত্তি হয়েছে? যা জানাল কমিশন

Online Desk মার্চ 16, 2026
Rocky.jpg

বাঙালি জাতির পিতার জন্মদিন, স্মরণে শ্রদ্ধায় বাংলাদেশ

Online Desk মার্চ 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.