Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্ত্রীকে খুন ! ১০ কিলোমিটার জুড়ে ছড়িয়ে দিল দেহাংশ, বীভৎস ঘটনা উত্তরপ্রদেশে

স্ত্রীকে খুন ! ১০ কিলোমিটার জুড়ে ছড়িয়ে দিল দেহাংশ, বীভৎস ঘটনা উত্তরপ্রদেশে

Online Desk মে 17, 2025
Dowry.jpg

ওঙ্কার ডেস্ক : পণের দাবি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে লাগাতার ঝামেলা চলছিল। তার পরিণতি যে এমন ভয়ঙ্কর হবে তা বুঝতে পারেনি পাড়া-প্রতিবেশী। পরে জানা গেল, স্ত্রীকে খুন করে তার দেহ দেহ টুকরো করে একাধিক জায়গায় ছড়িয়ে দিয়েছে ওর স্বামী। শুধু দেহকে টুকরো টুকরো করা নয়, স্ত্রীর জামাকাপড়ও পুড়িয়ে দিয়েছে সে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শ্রাবস্তিতে। নিহত স্ত্রীর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশি জেরায় অভিযুক্ত যুবক সইফুদ্দিন স্বীকার করেছে, পণ নিয়ে ঝামেলার জেরেই এই ঘটনা। রাগের বশে সে স্ত্রী সাবিনাকে খুন করে। পরে তার দেহ লোপাট করতে টুকরো টুকরো করে নানান জায়গায় ছড়িয়ে দেয়। ওই অঞ্চলের অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে দেহাংশ ছড়িয়ে দিয়েছিল সে। শুধু তাই নয়, মৃতদেহের অংশ খুঁজে পেলেও যাতে তাকে কেউ চিনতে না পারে সেই কারণে হাত-পা এবং জামাকাপড় পুড়িয়ে ফেলেছিল। মৃত স্ত্রীর মুখ খুবলে বিকৃত করে দিয়েছিল।

ঘটনাটি নজরে আসে গত ১৪ মে। সাবিনার ভাই পুলিশকে জানায়, কয়েকদিন আগে লখনউ যাওয়ার কথা বলেছিল তার দিদি। কিন্তু কয়েকদিন ধরে সাবিনাকে দেখতে না পেয়ে সন্দেহ হয়। সইফুদ্দিনকে জিজ্ঞাসা করেও কোনো সদুত্তর পায়নি। তার গতিবিধি সন্দেহজনক মনে হতে পুলিশের কাছে রিপোর্ট করে সাবিনার বাপের বাড়ির লোকজন। থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। পুলিশ তদন্ত শুরু করার পরই একের পর এক দেহাংশ উদ্ধার হয়। তাতেই সন্দেহ বাড়ে যে বীভৎস এক ঘটনা ঘটিয়েছে সইফুদ্দিন। যদিও প্রথমে পুলিশের কাছে মুখ খুলতে চায়নি সইফুদ্দিন। কিন্তু পরে চাপে পড়ে ঘটনাটির সত্যতা স্বীকার করে। পুলিশকে সে জানায় কেন এবং কি ভাবে সে স্ত্রীকে খুন করেছে। তার খুনের বিবরণ শুনে শিহরিত হয় পাড়া প্রতিবেশি, আত্মীয়স্বজন। পুলিশ তাকে জেল হেফাজতে রেখে তদন্ত করছে।

Post Views: 175

Continue Reading

Previous: বিরাটের অবসরের বিষয় বুঝে যান গুরু শাস্ত্রী
Next: জেলা সভাপতির পদ হারালেন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়, অনুব্রত মণ্ডল

সম্পর্কিত গল্প

iran-11.jpg

ছ’মাসের রসদ তৈরি, দাবি ইরানের, পালটা চমক বাকি আছে জানাল ইজরায়েল

Online Desk মার্চ 8, 2026
anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026

You may have missed

iran-11.jpg

ছ’মাসের রসদ তৈরি, দাবি ইরানের, পালটা চমক বাকি আছে জানাল ইজরায়েল

Online Desk মার্চ 8, 2026
anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.