Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবনের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ

উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবনের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ

Online Desk অক্টোবর 15, 2025
raj-bhaban-kolkata.jpg

ওঙ্কার ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্যের ছয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ থমকে রয়েছে। রাজ্যের উচ্চশিক্ষা দফতরের অভিযোগ, রাজভবনকে রায়ের কপি পাঠানো হয়েছে। তা সত্ত্বেও ছয় জনের নামের তালিকা কেন পাঠানো হয়নি, এই প্রশ্ন তুলে ফাইল ফেরত দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উচ্চশিক্ষা দফতরের দাবি, নামের তালিকা দেবে সুপ্রিম কোর্ট।

সূত্রের খবর, স্থায়ী উপাচার্য নিয়োগের নির্দেশ আসার পর উচ্চশিক্ষা দফতর সুপ্রিম কোর্টের রায়ের কপি রাজ্যপালের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু রাজভবনের তরফে প্রশ্ন তোলা হয়, ৬ জনের নামের তালিকা কেন পাঠানো হয়নি তা নিয়ে। আর এর পরেই রাজভবন উচ্চশিক্ষা দফতরকে সেটি ফেরত পাঠানো হয়। রাজ্যের উচ্চশিক্ষা দফতরের এক আধিকারিক বলেন, উপাচার্যদের নামের তালিকা সুপ্রিম কোর্ট থেকে রাজভবনে পাঠিয়ে দেওয়ার কথা। দফতর নামের তালিকা পাঠাতে পারে না।

এদিকে বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য না থাকায় গবেষণা-সহ প্রশাসনিক বিভিন্ন কাজ থমকে রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে একাধিক গবেষণার কাজ থমকে গিয়েছে। এক অধ্যাপক বলেন, গবেষণার কাজে ব্যাঘাত ঘটছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজও প্রায় বন্ধ হয়ে গিয়েছে। অনেক বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। বিদেশ থেকে বহু গবেষণার কাজ পাওয়া যায়। স্থায়ী উপাচার্য না থাকায় সেই কাজ আসবে কি না, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। একই অবস্থা যাদবপুর বিশ্ববিদ্যালয়েও। অধ্যাপকদের মত, বিশ্ববিদ্যালয়কে সচল করতে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে দ্রুত।

Post Views: 82

Continue Reading

Previous: এই লড়াই চিনের সঙ্গে গোটা বিশ্বের; বিরল খনিজ পদার্থের চিনা নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ভারতকে পাশে চায়ছে ওয়াশিংটন
Next: ‘আত্মসমর্পনই একমাত্র পথ অবশিষ্ট আছে’; কিষেনজির ভাই ভুপতির সমর্পনের নেপথ্যের কারন কি?

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

কালীঘাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের সম্মুখীন জ্ঞানেশ কুমার, কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগান

Online Desk মার্চ 9, 2026
খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026

You may have missed

GYANESH.jpg

কালীঘাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের সম্মুখীন জ্ঞানেশ কুমার, কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগান

Online Desk মার্চ 9, 2026
খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.