Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ওজন ইস্যুতে ভিনেশ আর তার কোচকেই দোষ পিটি উষার

ওজন ইস্যুতে ভিনেশ আর তার কোচকেই দোষ পিটি উষার

Online Desk আগস্ট 12, 2024
FB_IMG_1723456521764.jpg

স্পোর্টস ডেস্ক :ভিনেশ ফোগট পদক পাবেন কি পাবেন না তা এখনও নিশ্চিত নয়। তবে ওজন বৃদ্ধি নিয়ে নাম না করে ভীনেশের উপরই দায় চাপালেন ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি পি টি ঊষা।

১০০ গ্রাম ওজন বেশি হওয়ার কারণে অলিম্পিক্স কুস্তির ফাইনাল (৫০ কেজি বিভাগ) থেকে বাতিল ঘোষণা করা হয় ভীনেশ ফোগাটকে। যা নিয়ে তোলপাড় হয় ভারতীয় ক্রীড়া মহল। বিষয়টি গড়ায় আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্ত। আদালত এখনও কোনও চূড়ান্ত রায় দেয়নি। এরই মধ্যে নাম না করেই ভীনেশ এবং ভীনেশের কোচের উপর দায় চাপালেন পি টি ঊষা।

পি টি ঊষা বলেন, “কুস্তি, ভারোত্তোলন, বক্সিং এবং জুডোর মতো খেলায় ওজন নিয়ন্ত্রণের দায়িত্ব ক্রীড়াবিদ এবং তাঁর কোচদের। এর জন্য ভারতীয় অলিম্পিক্স সংস্থার দ্বারা নিযুক্ত চিফ মেডিক্যাল অফিসার ড. পারদিওয়ালা এবং তাঁর টিমকে দায়ী করা উচিত নয়”।তিনি আরও বলেন, ভিনেশের ঘটনায় ভারতীয় অলিম্পিক্স সংস্থার মেডিক্যাল টিমের প্রতি ঘৃণা, বিশেষ করে চিকিৎসক পারদিওয়ালাকে দোষ দেওয়া সত্যিই অগ্রহণযোগ্য। কোনও কিছু মন্তব্য করার আগে সকলের একটু বিবেচনা করা উচিত। প্যারিস অলিম্পিক্সে প্রত্যেক ক্রীড়াবিদের সাথে নিজস্ব দল ছিল। যারা বেশ কিছু বছর ধরে একসাথেই কাজ করেছে।

পি টি ঊষা এও বলেন, “ভারতীয় অলিম্পিক্স সংস্থা কয়েক মাস আগে মেডিক্যাল টিম নিযুক্ত করেছিল। প্রাথমিকভাবে প্রতিযোগিতা চলাকালীন এবং প্রতিযোগিতার পরে প্রতিযোগীকে চোটমুক্ত করার দায়িত্ব পালন করে এই মেডিক্যাল টিম। এছাড়া যাঁদের নিজস্ব কোনও মেডিক্যাল টিম নেই তাঁদেরকেও সাহায্য করে এই টিম”।

Post Views: 80

Continue Reading

Previous: স্বামীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণ,গ্রেফতার বিজেপি নেতা
Next: দলীপ ট্রফিতে হয়ত বিরাট, রোহিত!

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.