Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাকি দুই টেস্টেও নেই কোহলি, দলে বাংলার আকাশ

বাকি দুই টেস্টেও নেই কোহলি, দলে বাংলার আকাশ

Online Desk ফেব্রুয়ারি 10, 2024
d.png

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে পুরো টেস্ট সিরিজ থেকেই সরে দাঁড়ালেন বিরাট কোহলি। বিসিসিআই এবং নির্বাচক কমিটিকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন প্রাক্তন অধিনায়ক। রাজকোট, রাঁচি, ধর্মশালা টেস্টের দল নির্বাচন করতে শুক্রবার একটি অনলাইন মিটিং করে নির্বাচক মণ্ডলী। সেদিনই পুরো টেস্ট সিরিজে না খেলার সিদ্ধান্ত জানান বিরাট। তাঁর জন্যই অপেক্ষা করা হচ্ছিল। পিছিয়ে দেওয়া হয়েছিল দল ঘোষণার দিন। শেষমেষ কোহলি নিজের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ায়, শনিবার সকালে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন টেস্টে দল ঘোষণা করা হল। প্রত্যাশা মতোই চোট সারিয়ে দলে ফিরলেন কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা। যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়ার কথা উঠেছিল। কিন্তু তৃতীয় টেস্টে খেলছেন তিনি। চোটের জন্য বাকি তিন টেস্ট থেকে ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার। অবশেষে অপেক্ষার অবসান। টেস্ট দলে সুযোগ পেলেন সরফরাজ খান। ভারতীয় দল–রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, লোকেশ রাহুল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশদীপ।

Post Views: 81

Continue Reading

Previous: রূপশ্রী প্রকল্পের টাকা আনতে গিয়ে, প্রেমিকের সঙ্গে চম্পট দিলেন পাত্রী!
Next: দুই যুবকের এক হল চার হাত, প্রীতিভোজেরও আয়োজন করলেন এলাকার মানুষ

সম্পর্কিত গল্প

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.