Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভোটার তালিকায় বিদেশিরা থাকবেন কেন? প্রশ্ন তুললেন মুখ্য নির্বাচন কমিশনার

ভোটার তালিকায় বিদেশিরা থাকবেন কেন? প্রশ্ন তুললেন মুখ্য নির্বাচন কমিশনার

Online Desk জুলাই 24, 2025
voter-list-1.jpg

ওঙ্কার ডেস্ক: বিহারে ভোটার তালিকা সংশোধনীর জেরে ৫৬ লক্ষ মানুষের নাম বাদ পড়তে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই আবহে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর যুক্তি, ভোটার তালিকায় কেন বিদেশিদের নাম থাকবে?

এক সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে মুখ্য নির্বাচন কমিশনার প্রশ্ন তোলেন, ‘মৃত মানুষদেরকেও কি ভোটার তালিকায় রেখে দেওয়ার অনুমতি দেবে নির্বাচন কমিশন?’ এখানেই না থেমে তিনি আরও বলেন, একই ব্যক্তির নাম ভোটার তালিকায় দু’বার থাকতে দেওয়া যায় না। সেই সঙ্গে যারা বিদেশি নাগরিক, তারা কোন যুক্তিতে ভোটার তালিকায় থাকতে পারেন?

উল্লেখ্য, বুধবার দেশের নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, বিহারে ভোটার তালিকায় সংশোধনের ফলে বাদ পড়তে চলেছে অন্তত ৫৬ লক্ষ নাম। ওই তথ্য প্রকাশ্যে আসার পরে বিরোধীরা সরব হয়। যদিও কমিশনের তরফে জানানো হয়, বাদ পড়া নামগুলির মধ্যে অন্তত ২০ লক্ষ ‘মৃত’। পাশাপাশি ২৮ লক্ষ ভোটার বর্তমানে বিহার থেকে অন্যত্র চলে গিয়েছেন, অর্থাৎ তারা বিহারের স্থায়ী বাসিন্দা নন আর। বাকিদের মধ্যে অন্তত সাত লক্ষ বাদ গিয়েছে একাধিক ঠিকানার ভোটার তালিকায় থাকার কারণে। কমিশনের তথ্য অনুযায়ী, বিহারের প্রতিটি বিধানসভা কেন্দ্র পিছু গড়ে ২৩ হাজার নাম বাদ পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে বিহারে কমিশনের কর্মকাণ্ডের বিরোধিতা করে সুর চড়িয়েছে বিরোধী শিবির। সংসদচত্বরেও কয়েক দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছে তারা। বৃহস্পতিবারও কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ বিভিন্ন বিরোধী দল বিক্ষোভ দেখিয়েছে।

Post Views: 199

Continue Reading

Previous: এক পায়ে চোট তবু ইংল্যান্ডকে বিপদে ফেলতে পারেন ঋষভ ! মনে করছেন ব্রড
Next: প্রসেনজিতের উদ্যোগে রাজ্যে ১০০টি সিনেমা হল তৈরি হবে, জানালেন মমতা

সম্পর্কিত গল্প

SENSEX.jpg

যুদ্ধের আবহে পুড়ছে শেয়ার বাজার, নিফটি নিম্নগামী, ২০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সও

Online Desk মার্চ 9, 2026
খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026

You may have missed

Untitled1.png

SSC পরীক্ষায় টুকলি করতে গিয়ে পাকড়াও ৬ পরীক্ষার্থী

Online Desk মার্চ 9, 2026
Untitled.png

বকখালির পরিবর্তন সংকল্প যাত্রার সূচনায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে দেবের বিপরীতে থাকবেন কোন নায়িকা? জল্পনা শেষ করে সামনে এল ছবির প্রথম পোস্টার

Online Desk মার্চ 9, 2026
MOJTABA-KHAMENEI.jpg

খামেনেইয়ের উত্তরসূরি ছেলে মোজতবা, খামেনেই-পুত্রই ইরানের নয়া সুপ্রিম লিডার

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.