Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, বিপর্যস্ত শহরের স্বাভাবিক জনজীবন

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, বিপর্যস্ত শহরের স্বাভাবিক জনজীবন

Online Desk জুলাই 8, 2025
waterlog-kol.png

নিজস্ব সংবাদদাতা: সোমবার সকাল থেকে রাত পর্যন্ত প্রায় একনাগাড়ে বৃষ্টি হয়েছে শহর ও আশপাশে। তারপর রাতভর বৃষ্টিতে জলজটের সমস্যা আরও বেড়েছে। মঙ্গলবার সকাল থেকে ফের বৃষ্টি শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবারও সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর তার ফলে জল জমার সমস্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। রাত থেকে টানা বৃষ্টির কারণে জল জমে গেছে কলকাতা শহরতলীতে। তাতেই বেশ অস্বস্তি পড়তে হচ্ছে মানুষজনদের। মহানগরের বড় রাস্তা থেকে পাড়ার গলি তেও জল জমেছে এই বৃষ্টির কারণে। লালবাজার থেকে শুরু করে সেন্ট্রাল এভিনিউ, বিবি গাঙ্গুলি স্ট্রিট, নর্থ পোর্ট সকাল থেকেই জলমগ্ন। এর ফলে স্বাভাবিক জনযাত্রা একটু হলেও ব্যাহত।
কলকাতার গলিপথের অবস্থাও ভিন্ন আনয়। কলকাতা পুরসভা জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে উত্তর কলকাতায় ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, বৌবাজারের একাংশ। পাশাপাশি বেহালা, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ সহ বিস্তীর্ণ এলাকায় জল জমেছে। পাম্প চালিয়ে সেই জল বার করার চেষ্টা চলছে। তবে দীর্ঘক্ষণ ধরে বৃষ্টি চলায় স্বাভাবিক ভাবেই জল নামতে দেরি হচ্ছে। এর মধ্যেই মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ গঙ্গায় জোয়ার আসার সম্ভাবনা রয়েছে। ফলে সেই সময় লকগেটগুলি বন্ধ রাখতে হবে, যার জেরে জল বেরোনোর গতি আরও কমবে এমনই জানাচ্ছে পুরসভা।
আবহাওয়া অফিস সুত্রে খবর, এই বৃষ্টির নেপথ্যে রয়েছে সক্রিয় বর্ষার হাওয়া, সঙ্গে গাঙ্গেয় বঙ্গে একটি ঘূর্ণাবর্ত ও দু’টি অক্ষরেখা। এর প্রভাবে দক্ষিণের বিস্তীর্ণ অঞ্চলে টানা বৃষ্টি নামছে। শিয়ালদহ মেইন লাইনের কিছু অংশে ট্র্যাকেও জল দাঁড়িয়ে পড়েছে বলে খবর মিলেছে। ফলে মঙ্গলবার সকাল থেকে বেশ কিছু ট্রেন দেরিতে চলছে, যা অফিসযাত্রীদের সমস্যায় ফেলেছে। রাস্তার জলজটের কারণে গাড়ির গতি শ্লথ, বহু জায়গায় ফুটপাথও ডুবে গেছে। গত সপ্তাহ থেকে মেট্রো যাত্রীদেরও সমস্যায় পড়তে হয়েছে বৃষ্টির কারণে। পায়ে হেঁটে যাতায়াত করতেও ভোগান্তির শেষ নেই শহরবাসীর।

Post Views: 269

Continue Reading

Previous: ‘শুল্কের ছুরি’ দিয়ে ‘ব্রিক্স’-কে চাপে রাখতে ট্রাম্পের হুমকি, বিশ্ববাণিজ্যে নতুন উত্তেজনা
Next: মঙ্গলের সকাল থেকেই জেলায় জেলায় বৃষ্টি, আষাঢ়ের শেষ বেলায় প্রবল বর্ষণ বঙ্গজুড়ে

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.