Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রবিবার কলকাতায় দিনভোর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে শীলাবৃষ্টি দক্ষিণবঙ্গের ১১টি জেলায়

রবিবার কলকাতায় দিনভোর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে শীলাবৃষ্টি দক্ষিণবঙ্গের ১১টি জেলায়

Online Desk ফেব্রুয়ারি 23, 2025
weather-sunday.png

ওঙ্কার ডেস্ক: রবিবার কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের ১১টি জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। এরই মধ্যে ৩টি জেলায় রয়েছে দুর্যোগের আশঙ্কা। কিছু কিছু জেলায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
রাজ্যজুড়ে বৃষ্টির ফলে তাপমাত্রার কিছুটা নামতে পারে বলেও জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। যার ফলে রবিশস্য চাষে ক্ষতিরও আশঙ্কা রয়েছে। আলু চাষে সবচাইতে বেশি ক্ষতি হবে বলে মনে করছেন কৃষি বিজ্ঞানীরা। রবিবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। সোমবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। এরপর মঙ্গলবার থেকে আবারও আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
আজ কলকাতা সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের ১১ টি জেলায়। আগামী ২৪ ঘণ্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায়।
আবহাওয়া অফিস সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং নদীয়া জেলায়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ো বাতাস।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদীয়াতে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরের দার্জিলিঙে রয়েছে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। সঙ্গে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা ও দিনাজপুরে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বৃষ্টির কারণে আগামী ২-৩ দিনে তাপমাত্রা ৩ ডিগ্রী সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে বলে অনুমান করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘন্টার শহরের তাপমাত্রা থাকবে ২১ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Post Views: 90

Continue Reading

Previous: ফের বাঘ মামার আতঙ্ক পুরুলিয়ার মাটিতে, আতঙ্কিত এলাকাবাসী
Next: প্রকাশ্য দিবালোকে বন্দুক নিয়ে খুনের হুমকি প্রতিবেশীকে বন্দুক সহ গ্রেফতার ১

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.