Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আলোচিত খবর
  • ময়দানে নয়, তালিকায় ভোট

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

বিপ্লব দাশ : দীর্ঘ চাপান উতোরের পর পশ্চিমবঙ্গে SIR হচ্ছে। বিএলও নিয়োগ নিয়ে কিছু অসুবিধা থাকলেও রাজ্যে ভোটার তালিকা সংশোধনের প্রারম্ভিক প্রক্রিয়া প্রায় সেরে ফেলেছে নির্বাচন কমিশন। এই অবস্থায় শাসক দলের গলাও আর আগের মতো উচ্চস্বরে নেই। যদিও তারা বলছেন, নির্বাচন কমিশন বিজেপির লাইনে হাঁটছে। বিজেপির তরফেও SIR ফলপ্রসু করতে বুথ লেভেলে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ইতিমধ্যে দলের নেতা কর্মীদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন, সুখে থাকতে হলে SIR সফল করতে হবে। ভোটার তালিকা সংশোধনে অন্তত ৮০ শতংশ সাফল্য না পেলে তৃণমূলকে সরানো পরিকল্পনা করা যাবে না।

শাসক ও বিরোধী দলের অভিব্যক্তি বলে দিচ্ছে ২৬শের নির্বাচনে সব ইস্যুকে ছাপিয়ে গেছে সংশোধিত ভোটার তালিকা। ভোট গ্রহণের আগেই যেন ফলাফল বলে দিচ্ছে SIR। সেই অর্থে বিহারের পথ ধরে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আসছে দেশের ভোট ইতিহাসে এক নতুন যুগ। যেখানে না আছে উন্নয়ন বা প্রতিশ্রুতি, না আছে দুর্নীতি বা অপশাসন, না আছের সাফল্য বা ব্যর্থতা। ইস্যু একটাই তা হল ভোটার তালিকা। আর একে ঘিরেই খুব শিগগির সরগরম হতে চলেছে রাজ্য। তারই আভাস এখন রাজ্য জুড়ে, একটা থমথমে তাপ ছেয়ে আছে সর্বত্র। বিশেষ করে সীমান্ত জেলাগুলিতে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই ভর করেছে SIR-ভূত।

ভোটার তালিকা নিয়ে এমন আতঙ্ক কখনো দেখা যায়নি আগে। যেহেতু এটা শুধু ভোটার তালিকায় নাম থাকা বা না থাকার বিষয় নয়। এরসঙ্গে জড়িয়ে আছে নাগরিকত্ব, তাই কী ভাবে নিজেদের বৈধ ভোটার হিসেবে প্রমাণ করবেন, তা নিয়ে সবার মধ্যে একটা অনিশ্চয়তা যেমন কাজ করছে, তেমনি প্রামাণ্য বিষয় নিয়েও বিশেষ তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থায় রাজ্যের রাজনৈতিক চিত্রটা কেমন দাঁড়ায় সেদিকেই সবার নজর। তৃণমূল নেতাদের কেউ কেউ বলছেন কোনো ভাবে বৈধ ভোটার বাদ পড়লে ছেড়ে দেওয়া হবে না। আবার সংখ্যালঘুদের উপর কোপ মারতেই SIR নিয়ে উঠে পড়ে লেগেছে বিজেপি, এমন অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। এই দুয়ের মাঝখানে কী তৈরি হচ্ছে ২৬শের রণক্ষেত্র, এ নিয়েও আশঙ্কায় রয়েছে বাংলার মানুষ। ফলে উদ্ভূত পরিস্থিতির উপর নির্ভর করছে বাংলার আগামী রাজনৈতিক চিত্র। যাই হোক না কেন একটা টালমাটাল যে হতে চলেছে তার ইংগিত উঠে আসছে পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে।

Post Views: 126

Continue Reading

Previous: প্রিজন ভ্যানে ভাঙা কালীমূর্তি ! মূর্তি ভাঙার অভিযোগে ধৃত বিজেপি কর্মী
Next: রাজ্যে খুব শীঘ্রই শুরু হবে এসআইআর, কী কী নথি প্রয়োজন জানেন?

সম্পর্কিত গল্প

brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
loco.jpg

পাইলসে আক্রান্ত, ছুটি না দেওয়ায় বসের সামনে প্যান্ট খুলে প্রতিবাদ লোকো পাইলটের!

Online Desk মার্চ 6, 2026

You may have missed

dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026
PUTIN.png

তেল সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করবে না রাশিয়া; সাফ জানিয়ে দিল ক্রেমলিন

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.