Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বঙ্গে ভোটার শুনানি কাদের নজরদারিতে হবে? কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে বৈঠক রাজ্যের সিইও-র

বঙ্গে ভোটার শুনানি কাদের নজরদারিতে হবে? কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে বৈঠক রাজ্যের সিইও-র

Online Desk ডিসেম্বর 21, 2025
sir.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটের আগে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে জলঘোলা হচ্ছে বিস্তর। খসড়া তালিকা প্রকাশের পর এবার শুনানি পর্বের তোড়জোড় চলছে। শনিবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। কমিশন সূত্রে খবর, ৩ হাজারের বেশি মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হবে। তাঁদের নজরদারিতেই গোটা শুনানিপর্ব চলবে। কাদের মাইক্রো অবজার্ভার হিসাবে নিয়োগ করতে চায় কমিশন, এই সব নিয়েই আলোচনা হয় বৈঠকে।
শনিবার রাজ্যের সিইও-র সঙ্গে বৈঠকে বসেছিলেন কোল ইন্ডিয়া, ডিভিসি, আয়কর, শুল্ক, বিমানবন্দর কর্তৃপক্ষ, আরবিআই, পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, মেট্রো রেল, এলআইসি, কলকাতার ইউকো ব্যাঙ্কের আঞ্চলিক প্রধানেরা। এ ছাড়া বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিকেরা ছিলেন বৈঠকে।
শুক্রবার কমিশনের নির্দেশ বলা হয়, শুনানি পর্বের তদারকি করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকেরা।তাদেরই বিভিন্ন শুনানিকেন্দ্রে মাইক্রো অবজার্ভার হিসাবে নিয়োগ করা হবে। তারপরই এই বৈঠক হয়।
কমিশন সূত্রে খবর, এসআইআরের শুনানির টেবিলে বিধানসভা পিছু ১১ জন করে মাইক্রো অবজার্ভার থাকবেন। তবে এই ১১ জন একই জায়গায় বসবেন, না কি আলাদা আলাদা বা একাধিক শুনানি কেন্দ্র তৈরি করা হবে, তা স্পষ্ট নয়। প্রতি দিন ১০০ জনকে শুনানির জন্য ডাকা হবে বলে কমিশন সূত্রে খবর।

Post Views: 108

Continue Reading

Previous: ফের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে বিএলও-দের; ১.৩৬ কোটি ভোটারের অসঙ্গতির কারণে নির্দেশ কমিশনের
Next: ওয়েবসাইট থেকে উধাও এপস্টাইন ফাইলে থাকা ট্রাম্পের ছবি; প্রশ্ন তুলে কটাক্ষ বিরোধী দলের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.