Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিধানসভার বাজেট অধিবেশনে যোগ দেবার ছাড়পত্র পেলেন শুভেন্দু

বিধানসভার বাজেট অধিবেশনে যোগ দেবার ছাড়পত্র পেলেন শুভেন্দু

Online Desk জানুয়ারি 31, 2024
Suvendu.png

সোমনাথ মুখোপাধ্যায়, কলকাতাঃ আসন্ন বিধানসভার বাজেট অধিবেশনে যোগদান করতে পারবেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার সাসপেনশন প্রত্যাহার করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে।

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। কিন্তু বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যোগ দিতেন পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। করণ গত বছর নভেম্বর মাসে বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে শুভেন্দু কে সাসপেন্ড করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবার বিরোধী দলনেতার সাসপেনশন প্রত্যাহার করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার জানিয়েছেন, “বিরোধী দলনেতার সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে, চাইলে তিনি অধিবেশনে যোগ দিতে পারেন।”
প্রসঙ্গত, বিধানসভার শীতকালীন অধিবেশন চলাকালীন অসংসদীয় আচরণের অভিযোগ এনে তৃণমূল পরিষদীয় দলের তরফে উপমুখ্যসচেতক তাপস রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার প্রস্তাব আনেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব গ্রহণ করেন। এবং তাতে মান্যতা দেন স্পিকার। সাসপেন্ড করা হয় শুভেন্দু। প্রসঙ্গত, ২০২২ সালের বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা-সহ বিজেপির ছয় জন বিধায়ক সাসপেন্ড হন। তখন আদালতের হস্তক্ষেপের পর তাঁদের সাসপেনশন তুলে নেন স্পিকার।
উল্লেখ্য, নিয়মমাফিক রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয় বাজেট অধিবেশন। কিন্তু এ বার সেই নিয়মে কাট ছাট হয়েছে। কার্যত রাজভবনকে এড়িয়েই বাজেট পেশ করা হবে বাজেট পেশ করা হবে বলে সূত্রের খবর।

Post Views: 88

Continue Reading

Previous: রাহুলের গাড়িতে ইট,ভাঙলো কাঁচ
Next: বকেয়া টাকার জন্য ২ রা ফেব্রুয়ারি থেকে ধর্না মমতার

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.