Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বঙ্গে এসআইআর কি দোড়গোড়ায়? ২৯ অগস্টের মধ্যে ইআরও এবং এইআরও পদে নিয়োগ সম্পন্নের নির্দেশ

বঙ্গে এসআইআর কি দোড়গোড়ায়? ২৯ অগস্টের মধ্যে ইআরও এবং এইআরও পদে নিয়োগ সম্পন্নের নির্দেশ

Online Desk আগস্ট 27, 2025
eci-rr.jpg

ওঙ্কার ডেস্ক: বিহারের পর কি বাংলা? এ রাজ্যে এসআইআর হতে পারে বলে আগেই জল্পনা তৈরি হয়েছিল। এই আবহে এ বার রাজ্যে ইআরও এবং এইআরও শূন্য পদে নিয়োগ সম্পন্ন করার জন্য সমস্ত জেলাশাসককে নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। স্পষ্ট নির্দেশ, আগামী ২৯ অগস্টের মধ্যে নিয়োগ সম্পন্ন করে রিপোর্ট পাঠাতে হবে নির্বাচন কমিশনে। বুধবার সকালে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেই বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রের খবর, ওবিসি জটে দীর্ঘদিন ধরে আটকে ছিল নিয়োগ প্রক্রিয়া। ফলে রাজ্যে এখনও প্রায় ৬১২ পদ শূন্য পড়ে রয়েছে। এক জন ইআরও’র অধীনে সাধারণত ৭ থেকে ১০ জন এইআরও থাকেন। সেই হিসেবে রাজ্যে তিন হাজারেরও বেশি এইআরও দরকার।

উল্লেখ্য, চলতি বছরে রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সে রাজ্যে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা চালাচ্ছে নির্বাচন কমিশন। যদিও কংগ্রেস-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি এসআইআর এর বিরুদ্ধে সরব হয়েছে। এসআইআর করে মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। তবে কমিশনের তরফে জানানো হয়েছে বিশেষ নিবিড় সমীক্ষা মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য। তালিকায় স্বচ্ছতা বজায় রাখার জন্য এই সংশোধন বলে দাবি কমিশনের। বিহারের পর আগামী বছর বাংলাতেও বিধানসভা নির্বাচন রয়েছে। ফলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ রাজ্যেও এসআইআর করতে পারে কমিশন।

Post Views: 176

Continue Reading

Previous: এবার পণের দায়ে কাঠগড়ায় খোদ নিক্কির পরিবার, পণ ও অত্যাচার নিয়ে বিস্ফোরক নিক্কির বোদি
Next: হৃত্বিক রোশন তাঁর বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়েছেন প্রেমিকাকে, মাসিক ভাড়া কত জানেন?

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.