ওঙ্কার ডেস্কঃ বাংলায় বিধানসভা ভোট দোরগোড়ায়। এবারে বিধানসভা ভোটে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে নারাজ কমিশন। ২০২১-এর তুলনায় এবারের ভোটগ্রহণের দফা কমতে পারে বঙ্গে। সূত্রের খবর, গতবারের তুলনায় পর্যবেক্ষকদের সংখ্যা প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে পর্যবেক্ষক নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এছাড়াও পুলিশ ও আয় ব্যয়ের নজরদারির জন্য গতবারের তুলনায় পর্যবেক্ষক আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
বাংলায় এসে জ্ঞানেশ কুমার বলেছিলেন, এবারের ভোট অশান্তি বিহীন ও সন্ত্রাস মুক্ত করতে তৎপর কমিশন। সেই মতো ভোটে নিরাপত্তার ঘেরাটোপ আরও আঁটসাঁট করতে চলেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, ২০২৬-এর নির্বাচনে পর্যবেক্ষক বা ‘অবজার্ভার’ নিয়োগের ক্ষেত্রে নজিরবিহীন পদক্ষেপ করতে চলেছে কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে এ বার প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের জন্য এক জন করে ‘জেনারেল অবজার্ভার’ নিয়োগ করার পরিকল্পনা করা হয়েছে। গত বিধানসভায় রাজ্যে মোট জেনারেল অবজার্ভার ছিলেন ১৬০ জন। মানে একজনকে একাধিক কেন্দ্রের দায়িত্ব সামলাতে হয়েছিল। কিন্তু এবারে পুরো বিন্যাস বদলে যাচ্ছে। প্রতিটি বিধানসভা পিছু এক জন করে পর্যবেক্ষক নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, গত বার রাজ্যে মোট ৩৭ জন পুলিশ পর্যবেক্ষক ছিলেন। এ বার সেই সংখ্যাটা বেড়েছে। জেলা ভিত্তিক নয়, এবার এলাকা ভিত্তিক পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হবে। এমনকী কোনও কোনও স্পর্শকাতর বিধানসভা কেন্দ্রে এক জন নয়, একাধিক পুলিশ পর্যবেক্ষকও নিয়োগ করা হতে পারে।
বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। তালিকায় ন্যূনতম এসডিও র্যাপঙ্ক অফিসার রয়েছেন। অর্থাৎ সিনিয়র র্যা ঙ্কের আধিকারিক থাকলেও সব চেয়ে কম র্যারঙ্কিং রাখা হয়েছে এসডিও-দেরই।
