Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ওষুধ খেয়ে ওজন কমানোর ফাঁদে পা দিয়েছেন? কী হতে পারে এর ফলে?

ওষুধ খেয়ে ওজন কমানোর ফাঁদে পা দিয়েছেন? কী হতে পারে এর ফলে?

Online Desk মার্চ 13, 2026
20260313_164850.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি বাজারে এসেছে একাধিক ওষুধ। যেগুলির নির্মাতা সংস্থার তরফে দাবি করা হচ্ছে সেই বিশেষ ওষুধ খেলে ওজন কমে যাবে বলে। বিজ্ঞাপনী সেই প্রচারে পা দিয়ে অনেকে ওষুধ কিনে সেবন করছেন। আর এর ফলে শরীরে বড় প্রভাব পড়ছে বলে মত বিশেষজ্ঞদের। এমনকি বিষয়টি নিয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার।

সেমাগ্লুটাইড গোত্রের এই সমস্ত ওষুধ বেশি ব্যবহার করলে হাড়ের ক্ষয়ের পাশাপাশি, কিডনির সমস্যা, হৃদরোগ, লিভারের জটিল অসুখও হতে পারে বলে মত চিকিৎসকদের। শুধু তাই নয়, এই ধরনের ওষুধ হরমোনের ভারসাম্য নষ্ট করে দিতে পারে। ফলে বন্ধ্যত্বের ঝুঁকিও বাড়তে পারে। এ ছাড়া চর্মরোগে আক্রান্ত হতে পারেন ওষুধ সেবনকারী। কেন্দ্রীয় সরকারের তরফে ওষুধ নির্মাতা সংস্থাগুলিকে সতর্ক করে বলা হয়েছে, ওষুধ খেলেই ওজন কমবে, এমন প্রচার করা যাবে না। কোনটি ওজন কমানোর ক্ষেত্রে কাজ করবে আর কোনটি বিশেষ শারীরিক অবস্থার জন্য, তা স্পষ্ট করে জানাতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধ বিক্রি না করারও কথা বলা হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়।

তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ ওষুধ খেয়ে ওজন কমানোর প্রবণতায় গা ভাসানোয় উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা। সরকারের তরফে জানানো হয়েছে, এই ওষুধগুলি মূলত ডায়াবিটিস নিয়ন্ত্রণের জন্য। স্থূলত্ব কমাতে হলে ডায়েট ও শরীরচর্চাতেই ভরসা রাখতে হবে। কেবল বেশি লাভের আশায় নির্মাতা সংস্থাগুলি চটকদার বিজ্ঞাপন বাজারে ছেড়েছে। তাতে পা না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কেন্দ্রের তরফে স্পষ্ট বলা হয়েছে, কোনও বিভ্রান্তিমূলক বিজ্ঞাপনী প্রচার চলবে না। কোনও প্রভাবশালী ব্যক্তি বা তারকার দৃষ্টান্ত দিয়ে প্রচার বন্ধ করতে হবে। ব্যায়াম বা ডায়েট না করে কেবল ওষুধ খেয়ে ওজন কমবে, এমন প্রচার করা যাবে না।

Post Views: 118

Continue Reading

Previous: কুকি জনতির দুই ব্যক্তিকে অপহরণ করে খুন, নেপথ্যে নাগা সশস্ত্র গোষ্ঠী?
Next: ব্রিগেডে মোদী, যান চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা কলকাতা পুলিশের

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.