Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ব্রিগেডে মোদী, যান চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা কলকাতা পুলিশের

ব্রিগেডে মোদী, যান চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা কলকাতা পুলিশের

Online Desk মার্চ 13, 2026
modi-1.jpg

ওঙ্কার ডেস্কঃ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেড সফর। শনিবার কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে কলকাতা পুলিশের। সেই মতো বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ। আগামীকাল শহরের বেশ কিছু রাস্তায় যান চলাচল সীমিত হবে। ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত এলপিজি সিলিন্ডার, তেল, জরুরি পণ্য ছাড়া অন্য কোনও ভারী যান শহরে প্রবেশ করবে না।
বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র শেষ দিন। শনিবার কলকাতায় তার পরিসমাপ্তি পর্বে রয়েছে ব্রিগেডে সমাবেশ। ব্রিগেডে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী। সেই উপলক্ষে যান নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে কলকাতা পুলিশের। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার এসপ্ল্যানেড র্যা ম্প, কেপি রোড, হলপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, কুইনসওয়েতে নিয়ন্ত্রিত ভাবে চলবে যান। শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে কোনও ভারী যান চলাচল করবে না। শুধু এলপিজি সিলিন্ডার, তেল, সিএনজি, পেট্রোলিয়াম, অক্সিজেন খাদ্য দ্রব্য বহনকারী ভারী যানের ক্ষেত্রে ছাড় থাকবে।
কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আশপাশে, এজেসি বোস রোডের হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুরিনা এভিনিউ, লাভার্স লেন-সহ কলকাতার বেশ কয়েকটি রাস্তায় গাড়ি পার্ক করা যাবে না। ভিভিআইপিরা যে রাস্তা ধরে যাতায়াত করবেন, যেখান দিয়ে মিছিল যাবে, সে সব রাস্তাতেও ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ করা হতে পারে। ট্রাম চলাচলও স্থগিত করা হতে পারে।

Continue Reading

Previous: ওষুধ খেয়ে ওজন কমানোর ফাঁদে পা দিয়েছেন? কী হতে পারে এর ফলে?
Next: নতুন জীবন শুরু হতে না হতেই নতুন জল্পনা রশ্মিকাকে নিয়ে, ভাইরাল অডিও ক্লিপ

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.