Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নতুন জীবন শুরু হতে না হতেই নতুন জল্পনা রশ্মিকাকে নিয়ে, ভাইরাল অডিও ক্লিপ

নতুন জীবন শুরু হতে না হতেই নতুন জল্পনা রশ্মিকাকে নিয়ে, ভাইরাল অডিও ক্লিপ

Online Desk মার্চ 13, 2026
jhgj.png

ওঙ্কার ডেস্ক: সদ্যই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন রশ্মিকা মন্দানা। দক্ষিনী বিনোদন জগতের আর এক পরিচিত অভিনেতা বিজয় দেবরকোন্ডাকে বিয়ে করেছেন অভিনেত্রী। গত কয়েকদিন ধরে কখনও ‘ভিরোশ-এর বিয়ে, কখনও গায়ে হলুদ, আবার কখনও সঙ্গীতের ছবি ঘুরেছে সমাজমাধ্যমে। কিন্তু এই আনন্দের মাঝেই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন নায়িকা। সমাজমাধ্যমে ভাইরাল একটি অডিওকে কেন্দ্র করে চরম ক্ষোভ প্রকাশ করলেন রশ্মিকা।
বিষয়টি হল, সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ছড়িয়ে পড়েছে রশ্মিকার মা সুমন মন্দানার একটি পুরনো অডিয়ো ক্লিপ। যেখানে রশ্মিকার প্রাক্তন, অভিনেতা রক্ষিত শেট্টিকে নিয়ে নায়িকার মায়ের কথোপকথন শোনা গিয়েছে। অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, নিজের ও পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা হয়নি। এই ঘটনায় প্রয়োজনে তিনি আইনি পদক্ষেপও নিতে পারেন।
২০১৬ সালে প্রেম ও তাঁর পরের বছরই জাঁকজমকপূর্ণ বাগদান সেরেছিলেন রশ্মিকা ও রক্ষিত। দক্ষিণী সিনেমার ‘পাওয়ার কাপল’ হিসাবে পরিচিত ছিলেন তাঁরা। তবে ২০১৮ সালে একবছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। যদিও এনিয়ে কখনও মুখ খোলেননি দুই তারকার কেউই। প্রায় ৮ বছর নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন রশ্মিকা। আর তারই মাঝে সমাজমাধ্যমে পুরনো ঘটনার এই চর্চায় ক্ষুব্ধ হয়েছেন নায়িকা। ওই ভাইরাল ক্লিপে রশ্মিকার মা-কে বলতে শোনা গিয়েছে, “ভালই হয়েছে ওদের বিচ্ছেদ হয়ে গিয়েছে।” রশ্মিকার পুরনো বাগদানের সময় দুই পরিবারের মধ্যে হওয়া নানা মতবিরোধ নিয়ে কথা নাকি বলেছিলেন তাঁর মা।
প্রসঙ্গত, অডিওটি আসলে প্রায় আট বছর আগের একটি সাক্ষাৎকারের অংশ যা সম্প্রতি আবার নতুন করে ভাইরাল হয়েছে। তবে রশ্মিকা স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের ঘটনা তিনি কোনও ভাবেই মেনে নেবেন না। যারা ইচ্ছাকৃতভাবে এই অডিও ছড়াচ্ছেন বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে কঠিন আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রশ্মিকা আরও বলেন, ‘‘আমি এতদিন চুপ করেছিলাম। সব সময় নিজের কাজ করে গিয়েছি কিন্তু ইচ্ছাকৃতভাবে কিছু মানুষ আক্রমণ করে যাচ্ছে। আর আমি চুপ করে থাকব না।’’ আর রশ্মিকার এই প্রতিক্রিয়া জানানোর পর বিষয়টি নিয়ে আরও চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে।

Post Views: 133

Continue Reading

Previous: ব্রিগেডে মোদী, যান চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা কলকাতা পুলিশের
Next: শনিতে ব্রিগেডে মোদী ঝড়! ব্রিগেডের মঞ্চ থেকে কোন বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.