Skip to content
মে 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শনিতে ব্রিগেডে মোদী ঝড়! ব্রিগেডের মঞ্চ থেকে কোন বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

শনিতে ব্রিগেডে মোদী ঝড়! ব্রিগেডের মঞ্চ থেকে কোন বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk মার্চ 13, 2026
MODI333.jpg

ওঙ্কার ডেস্কঃ দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। নীলবাড়ি দখলে কোমর বেঁধে ময়দানে নেমেছে পদ্মশিবির। বিজেপির পরিবর্তন যাত্রা শেষে ব্রিগেডে মোদীর মেগা শো। ২৬-এর ভোটের আগে এই প্রথম ব্রিগেডে সভা বিজেপির। আগামিকাল একইসঙ্গে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগে ব্রিগেডের এই সমাবেশকে ‘শক্তি প্রদর্শন’ হিসেবেই দেখছে গেরুয়া শিবির।
রাজ্যের বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ভোট ঘোষণার আগে শনিবার রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির পরিবর্তন যাত্রা শেষে ব্রিগেডে মোদীর মেগা শো। সভার পাশাপাশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। শনিবার ধর্মতলা থেকে প্রায় ১৮,৬৮০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা প্রধানমন্ত্রী মোদী। তার মধ্যে রয়েছে রেলের একাধিক প্রকল্প। পূর্ব রেল নিয়ে একাধিক ঘোষণা করার কথা নমোর। প্রধানমন্ত্রী শনিবারই পুরুলিয়া– আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন। এই ট্রেন পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং দিল্লির মধ্যে যোগাযোগ স্থাপন করবে। অর্থাৎ পুরুলিয়া থেকে ওই সব রাজ্যগুলোর মধ্যে সংযোগ স্থাপন করবে এই এক্সপ্রেস।
এই সফরে প্রধানমন্ত্রী তিনটি নতুন ট্রেন পরিষেবার সূচনা করবেন। এগুলি হল কামাখ্যা–চারলাপল্লি অমৃত ভারত এক্সপ্রেস, গুয়াহাটি–নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস এবং নারেঙ্গি–আগরতলা এক্সপ্রেস। নতুন ট্রেন পরিষেবাগুলি চালু হলে উত্তর-পূর্ব ভারত ও পূর্ব ভারতের মধ্যে রেল যোগাযোগ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সূচি অনুযায়ী, তিনি আসাম থেকে সরাসরি কলকাতায় পৌঁছাবেন। সরকারি প্রকল্পের শিলান্যাসের পর তিনি ব্রিগেডের জনসভায় যোগ দেবেন। এই সমাবেশ সফল করতে হাওড়া, শিয়ালদহ এবং সেন্ট্রাল কলকাতা থেকে তিনটি বড় মিছিল আসবে। শনিবারের সভা নিয়ে আশাবাদী বঙ্গ বিজেপির নেতারা।
বঙ্গ সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আগামী দু’দিন আমি পশ্চিমবঙ্গ ও অসমের কোকরাঝাড়, গুয়াহাটি, শিলচর এবং কলকাতায় থাকব। বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন হবে এবং মানুষের সঙ্গে মতবিনিময়ের দারুণ সুযোগ মিলবে।” অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মত, মোদীর বঙ্গ সফরের পরপরই আসন্ন বিধানসভা ভোটের প্রার্থী ঘোষণা করে দিতে পারে বঙ্গ বিজেপি।

Post Views: 115

Continue Reading

Previous: নতুন জীবন শুরু হতে না হতেই নতুন জল্পনা রশ্মিকাকে নিয়ে, ভাইরাল অডিও ক্লিপ
Next: গ্যাসের আকালের জেরে হুগলীতে বন্ধ হল মুখ্যমন্ত্রীর সাধের মা ক্যান্টিন

সম্পর্কিত গল্প

Tutu.jpg

চলে গেলেন টুটু বসু ! মোহনবাগানের এক যুগের অবসান, শোকস্তব্ধ কলকাতা ময়দান

Online Desk মে 13, 2026
local-train.png

শিয়ালদহ ডিভিশনে চালু নয়া ট্রেন; কোন কোন রুটে থাকছে পরিষেবা

Online Desk মে 12, 2026
sujit-bose.png

সুজিত বসুর ১০ দিনের হেফাজত চেয়ে আদালতে আর্জি ইডি-র

Online Desk মে 12, 2026

You may have missed

Tutu.jpg

চলে গেলেন টুটু বসু ! মোহনবাগানের এক যুগের অবসান, শোকস্তব্ধ কলকাতা ময়দান

Online Desk মে 13, 2026
hardeep-singh-puri.jpg

জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

Online Desk মে 12, 2026
Nisith-Pramanik.jpg

মেসি ঘটনার তদন্ত থেকে স্বজনপোষণ বন্ধ করার বার্তা নতুন ক্রীড়ামন্ত্রীর

Online Desk মে 12, 2026
Judge.jpg

প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আবেদনে সাড়া, সাইকেলে চেপে আদালতে গেলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি

Online Desk মে 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.