Skip to content
মার্চ 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাংলাকে যারা ভালোবাসেন, বাংলাও তাদের ভালোবাসে, নয়া রাজ্যপালকে জানালেন মুখ্যমন্ত্রী

বাংলাকে যারা ভালোবাসেন, বাংলাও তাদের ভালোবাসে, নয়া রাজ্যপালকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk মার্চ 12, 2026
mamata-raviii.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গের ২২ তম রাজ্যপাল হিসেবে বৃহস্পতিবার শপথগ্রহণ করেছেন রবীন্দ্র নারায়ণ রবি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শপথগ্রহণ অনুষ্ঠান শেষে নবনিযুক্ত রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রী জানান, ‘বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে’।
সূত্রের খবর, শপথগ্রহণের পরই থ্রোন রুম থেকে বেরিয়ে ভিজিটার্স রুমে চলে যান নবনিযুক্ত রাজ্যপাল। মুখ্যমন্ত্রী তখনও ছিলেন থ্রোন রুমে। তবে প্রথা অনুযায়ী, মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়েই নতুন রাজ্যপাল চা-চক্রে যোগ দেন। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। তারপর লোকভবন থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে জানান, রাজ্যপাল থ্রোন রুম থেকে বেরিয়ে ভিজিটার্স রুমে চা-চক্রের জন্য অপেক্ষা করছেন। ফিরে যাওয়ার সময় মাঝ-করিডরেই তাঁদের দেখা হয়ে যায়। রাজ্যপাল আর এন রবির স্ত্রীর সঙ্গেও সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই নয়া রাজ্যপালকে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক মহলের মতে, নতুন রাজ্যপালকে প্রথমেই মুখ্যমন্ত্রী ভালোবাসার পাঠ দিতে চাইলেন। কারণ, নাগাল্যান্ড ও তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন অবিজেপি শাসিত রাজ্য সরকারগুলির সঙ্গে আর এন রবির সংঘাত ঘটেছে বার বার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে বার বার ব্যতিব্যস্ত হতে হয়েছে। তাই মনে করা হচ্ছে, দায়িত্ব নেওয়ার মুহূর্ত থেকেই মুখ্যমন্ত্রী আটেঘাটে বুঝিয়ে দিতে চাইলেন যে বাংলা অন্যরকম।

Post Views: 14

Continue Reading

Previous: ইরানে শাসনব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা রিপোর্ট
Next: হাতুড়ি দিয়ে স্ত্রী, পুত্রবধূ-সহ পরিবারের ৩ জনকে খুন, ওড়িশায় মাতালের কাণ্ডে শোরগোল

সম্পর্কিত গল্প

20260312_160257.jpg

এলপিজি প্ল্যান্ট সুরক্ষিত রাখতে এবং কালোবাজারি বন্ধ করতে রাজ্যগুলিকে নির্দেশ শাহের মন্ত্রকের

Online Desk মার্চ 12, 2026
20251025_210859.jpg

হাতুড়ি দিয়ে স্ত্রী, পুত্রবধূ-সহ পরিবারের ৩ জনকে খুন, ওড়িশায় মাতালের কাণ্ডে শোরগোল

Online Desk মার্চ 12, 2026
20260312_142221.jpg

ইরানে শাসনব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা রিপোর্ট

Online Desk মার্চ 12, 2026

You may have missed

20260312_160257.jpg

এলপিজি প্ল্যান্ট সুরক্ষিত রাখতে এবং কালোবাজারি বন্ধ করতে রাজ্যগুলিকে নির্দেশ শাহের মন্ত্রকের

Online Desk মার্চ 12, 2026
20251025_210859.jpg

হাতুড়ি দিয়ে স্ত্রী, পুত্রবধূ-সহ পরিবারের ৩ জনকে খুন, ওড়িশায় মাতালের কাণ্ডে শোরগোল

Online Desk মার্চ 12, 2026
mamata-raviii.jpg

বাংলাকে যারা ভালোবাসেন, বাংলাও তাদের ভালোবাসে, নয়া রাজ্যপালকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk মার্চ 12, 2026
20260312_142221.jpg

ইরানে শাসনব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা রিপোর্ট

Online Desk মার্চ 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.