Skip to content
মার্চ 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • টপ স্টোরি
  • পানিহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী অভয়ার মা? জোর জল্পনা

পানিহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী অভয়ার মা? জোর জল্পনা

Online Desk মার্চ 19, 2026
BJP-2025-10-6a419a04f0d4908a421f26775cac4606-16x9.jpg

ওঙ্কার ডেস্ক: আরজি কর কাণ্ড গোটা রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিল। এখনও নিজের মেয়ের সঙ্গে হওয়া অপরাধের সুবিচার পাননি পরিবার। আগে কোনও রাজনৈতিক দলের হয়ে প্রার্থী না হতে চাইলেও নতুন করে জল্পনা তৈরি হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে নির্বাচনী ময়দানে নামতে চলেছেন আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা।

সূত্রের খবর, বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা খুব শীঘ্রই প্রকাশিত হবে। সেই তালিকায় নাম থাকতে পারে অভয়ার মায়ের। এমনকি কোন কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তা ঠিক করা হয়ে গিয়েছে বলে খবর। জল্পনা পানিহাটি আসনে পদ্মশিবিরের প্রার্থী হতে চলেছেন তিনি। প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে অভয়ার পরিবারের যোগাযোগের বিষয়টা সকলের জানা। সম্প্রতি বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাঁদের বাড়িতে গিয়েছিলেন। তার পর থেকে জল্পনা আরও জোরালো হয়েছিল। তবে সেই সাক্ষাতের পর অভয়ার পরিবার স্পষ্ট জানিয়ে দেন, তাঁরা রাজনীতিতে আসছেন না।

কিন্তু বৃহস্পতিবার সকালে বিভিন্ন সূত্র মারফত দাবি করা হচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটের লড়াইয়ে নামতে চলেছেন অভয়ার মা। তাঁকে পানিহাটি আসনটি দেওয়া হচ্ছে পদ্ম শিবিরের তরফে। পানিহাটি দীর্ঘদিন ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বিদায়ী কাউন্সিলরের ছেলেকে মনোনয়ন দিয়েছে জোড়াফুল শিবির। আরজি কর কাণ্ডকে আবেগের অস্ত্র করে সেই আসন নিজেদের পকেটে পুরতে চায় বিজেপি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেই কারণে অভয়ার মাকে প্রার্থী করার সিদ্ধান্ত বিজেপির।

Post Views: 31

Continue Reading

Previous: ‘উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য’, প্রচারে নেমে বললেন তৃণমূলের লাভলি
Next: ‘তৃণমূলেই থাকছি’, মমতার ফোন পেয়ে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন রাজগঞ্জের খগেশ্বর!

সম্পর্কিত গল্প

1773913638189.jpg

মমতার গড় ভবানীপুরে প্রচার শুরু শুভেন্দুর, তৃণমূল সুপ্রিমোকে হারানোর হুঁশিয়ারি!

Online Desk মার্চ 19, 2026
20260319_142430.jpg

‘তৃণমূলেই থাকছি’, মমতার ফোন পেয়ে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন রাজগঞ্জের খগেশ্বর!

Online Desk মার্চ 19, 2026
1773906797060.jpg

‘উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য’, প্রচারে নেমে বললেন তৃণমূলের লাভলি

Online Desk মার্চ 19, 2026

You may have missed

1773913638189.jpg

মমতার গড় ভবানীপুরে প্রচার শুরু শুভেন্দুর, তৃণমূল সুপ্রিমোকে হারানোর হুঁশিয়ারি!

Online Desk মার্চ 19, 2026
20260319_142430.jpg

‘তৃণমূলেই থাকছি’, মমতার ফোন পেয়ে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন রাজগঞ্জের খগেশ্বর!

Online Desk মার্চ 19, 2026
BJP-2025-10-6a419a04f0d4908a421f26775cac4606-16x9.jpg

পানিহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী অভয়ার মা? জোর জল্পনা

Online Desk মার্চ 19, 2026
1773906797060.jpg

‘উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য’, প্রচারে নেমে বললেন তৃণমূলের লাভলি

Online Desk মার্চ 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.