Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য’, প্রচারে নেমে বললেন তৃণমূলের লাভলি

‘উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য’, প্রচারে নেমে বললেন তৃণমূলের লাভলি

Online Desk মার্চ 19, 2026
1773906797060.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। শেষ দফায় নির্বাচন হলেও প্রচারে খামতি রাখতে চাইছেন না তৃণমূল কংগ্রেসের প্রার্থী লাভলি মৈত্র। বৃহস্পতিবার কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নেমে পড়লেন জোড়াফুল শিবিরের প্রার্থী।

সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী লাভলি এদিন প্রচারে নেমে উন্নয়নের উপর জোর দেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি মানুষের সামনে। লাভলি বলেন, এই বিধানসভা কেন্দ্রের সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে উন্নয়নমূলক কাজ করাই ছিল তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। ইতিমধ্যেই সেই হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করা হয়েছে বলে জানান লাভলি। তিনি বলেন, সেই কাজও শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে এই প্রকল্প সম্পূর্ণ করার পাশাপাশি উন্নয়নের গতি মসৃণ রাখাই তাঁর লক্ষ্য বলে জানান জোড়াফুল শিবিরের প্রার্থী। উল্লেখ্য, সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে পড়ে। এই কেন্দ্রে বামফ্রন্টের তরফে প্রার্থী করা হয়েছে পারমিতা দাশগুপ্তকে। তিনি সিপিআই দলের সদস্য। বিজেপির তরফে এখনও এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়নি।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন নির্ঘন্ট ঘোষণা করে জানিয়েছে, আগামী ২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফায় মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় সমগ্র উত্তরবঙ্গের জেলাগুলির ভোটগ্রহণ হয়ে যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার পাশাপাশি প্রথম দফায় জঙ্গলমহলেও নির্বাচন রয়েছে। দ্বিতীয় দফার নির্বাচন আগামী ২৯ এপ্রিল, বুধবার। ওই দিন কলকাতা-সহ পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভোটগ্রহণ।

Post Views: 122

Continue Reading

Previous: ভোটমুখী বাংলায় ঝরল রক্ত! হাড়োয়ায় খুন তৃণমূল নেতা
Next: পানিহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী অভয়ার মা? জোর জল্পনা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.