Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটমুখী বাংলায় ঝরল রক্ত! হাড়োয়ায় খুন তৃণমূল নেতা

ভোটমুখী বাংলায় ঝরল রক্ত! হাড়োয়ায় খুন তৃণমূল নেতা

Online Desk মার্চ 19, 2026
20251210_164740.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু দফায় পশ্চিমবঙ্গে হবে বিধানসভা নির্বাচন। নির্বাচন ঘিরে প্রচারের প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলি। এই আবহে খুন হয়ে গেলেন তৃণমূল নেতা। উত্তর ২৪ পরগনার হাড়োয়ার সোনাপুকুর শংকরপুরে এই খুনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত তৃণমূল নেতার নাম মসিউর গাজি। হাড়োয়ায় সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের নব্বই পাট ঘেরির পাশে রাস্তার ধার থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। বছর একচল্লিশের মসিউর গাজির দেহ উদ্ধারের পর গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার হাড়োয়ার দেগঙ্গায়। পেশায় জামাকাপড়ের ব্যবসায়ী ছিলেন মসিউর। কী কারণে তাঁকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। মসিউর এর খুন নিয়ে দেগঙ্গার পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রণজয় প্রামাণিক জানান, দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের ১৭৮ নম্বর বুথের বুথ সভাপতি ছিলেন মসিউর।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দুষ্কৃতীরা মসিউর গাজিকে অন্য কোথাও খুন করে দেহ ফেলে দিয়ে গিয়েছে। তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই হত্যাকাণ্ডে কারা জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে। গোষ্ঠীদন্দ্বের জেরে এই খুন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ভোটের আগেই বাংলায় তৃণমূল নেতা খুনের ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।

Post Views: 122

Continue Reading

Previous: হরমুজ প্রনালী খুলতে সেনা পাঠাচ্ছে মার্কিন মুলুক; দাবী সংবাদ সংস্থা রয়টার্সের
Next: ‘উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য’, প্রচারে নেমে বললেন তৃণমূলের লাভলি

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.