Skip to content
মার্চ 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বঙ্গে ভোটযুদ্ধের ডঙ্কা, ২৯১ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

বঙ্গে ভোটযুদ্ধের ডঙ্কা, ২৯১ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

Online Desk মার্চ 17, 2026
mamata-111.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় ভোট যুদ্ধের দামামা বেজেছে। ভোট ঘোষণার পর বিজেপি বামেরা প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ২৯৪ আসনে তৃণমূলের হয়ে কে, কোথায় লড়বেন, তা জানতে আগ্রহ ছিল মানুষের। মঙ্গলবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে প্রার্থী তালিকা প্রকাশ করেছে শাসক দল। নতুন পুরোনো মিলিয়ে ২৬ এর ভোটে প্রার্থীর ভারসাম্য বজায় রেখেছে দল। ভবানীপুর থেকে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। নীলবাড়ির দখলে কোমর বেঁধে ময়দানে নেমেছে পদ্মশিবির। এমনকি এবার ভোটের দিনক্ষণ প্রকাশ্যে আসার পর দিন, তৃণমূলের আগেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এবারের ভোটে শাসক দলের হয়ে ২৯৪ আসনে কারা লড়বেন, তা জানতে মুখিয়ে ছিল বাংলাবাসী। মঙ্গলবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে প্রার্থী তালিকা প্রকাশ করেছে শাসক দল।
মুখ্যমন্ত্রী জানান, ‘দার্জিলিংয়ে ৩ টে সিট আমরা লড়ছি না। আনীত থাপারা আছে, ওদের সঙ্গে আমরা আছি। বাকি ২৯১ আসনে আমরা প্রার্থী দিচ্ছি। আমরা তীর্থের কাকের মতো বসে থাকি না। সব একসঙ্গে করে দিলাম’। দলের সুত্রে খবর, তৃণমূলের তালিকায় ৪৭ জন সংখ্যালঘু প্রার্থী রয়েছেন।
ভবানীপুরেই লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে পবিত্র কর। শওকত মোল্লাকে ভাঙড় থেকে প্রার্থী করল তৃণমূল। মদন মিত্রকে প্রার্থী করা হয়েছে কামারহাটি থেকে। বরানগর থেকে সায়ন্তিকা। বেলেঘাটা থেকে টিকিট পেলেন কুণাল ঘোষ। হাবড়া থেকে তৃণমূলের প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক।

মেখলিগঞ্জ- পরেশ অধিকারী
দিনহাটা- উদয়ন গুহ
আলিপুরদুয়ার- সুমন কাঞ্জীলাল
ধূপগুড়ি- ড. নির্মল রায়
শিলিগুড়ি- গৌতব দেব
মাটিগাড়া-নকশালবাড়ি- শঙ্কর মালাকার
চোপড়া- হামিদুল রহমান
বালুরঘাট- অর্পিতা ঘোষ
হরিরামপুর- বিপ্লব মিত্র
ডোমকল- হুমায়ুন কবীর
করিমপুর- সোহম চক্রবর্তী
পলাশিপাড়া- রুকবানুর রহমান
হাবড়া- জ্যো তিপ্রিয মল্লিক
ভাটপাড়া- অমিত গুপ্তা
নোয়াপাড়া- তৃণাঙ্কুর ভট্টাচার্য
ব্যারাকপুর- রাজ চক্রবর্তী
কামারহাটি- মদন মিত্র
বরানগর- সায়ন্তিকা
ডায়মন্ড হারবার- পান্নালাল হালদার
সোনারপুর দক্ষিণ- অরুন্ধুতী মৈত্র
ভাঙড়- শওকত মোল্লা
বেহালা পশ্চিম- রত্না চট্টোপাধ্যায়
কলকাতা পোর্ট- ফিরহাদ হাকিম
ভবানীপুর- মমতা বন্দ্যোপাধ্যায়
মানিকতলা- শ্রেয়া পাণ্ডে
হাওড়া উত্তর- গৌতম চৌধুরী
শিবপুর- রানা চট্টোপাধ্যায়
পাঁচলা- গুলশন মল্লিক
উলুবেড়িয়া পূর্ব- ঋতব্রত
বেলেঘাটা- কুণাল ঘোষ
উত্তরপাড়া- শীর্ষান্ন বন্দ্যোপাধ্য়ায়
সিঙ্গুর- বেচারাম মান্না
চুঁচুডা- দেবাংশু ভট্টাচার্য
নন্দীগ্রাম- পবিত্র কর
সবং- মানস ভুঁইয়া
ডেবরা- রাজীব বন্দ্যোপাধ্যায়
টালিগঞ্জ- অরূপ বিশ্বাস
রামনগর- অখিল গিরি
কাকদ্বীপ- মন্টুরাম পাখিরা
সোনারপুর উত্তর – ফিরদৌসি বেগম
মন্তেশ্বর- সিদ্দিকুল্লা চৌধুরী
বারুইপুর পূর্ব- বিভাস সর্দার
বারুইপুর পশ্চিম- বিমান বন্দোপাধ্যায়
রাজারহাট – গোপালপুর – অদিতি মুন্সি

Post Views: 34

Continue Reading

Previous: আইসিসের সঙ্গে যোগসাজশের অভিযোগ, উত্তরপ্রদেশে গ্রেফতার ডেন্টাল পড়ুয়া
Next: ডাইনি সন্দেহে আদিবাসী দম্পতি ও ১২ বছরের কিশোরকে নৃশংসভাবে খুন

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2026-03-17-at-5.59.55-PM.jpeg

শিলিগুড়িতে হাটে-বাজারে ভোট প্রচারে শঙ্কর ঘোষ

Online Desk মার্চ 17, 2026
sexual-harasment.jpg

পুলিশ আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দুই মহিলার! স্বামীকে মুক্তি দিতে ২৫ লক্ষ টাকা দাবি অভিযুক্তের

Online Desk মার্চ 17, 2026
police-d.jpg

ডাইনি সন্দেহে আদিবাসী দম্পতি ও ১২ বছরের কিশোরকে নৃশংসভাবে খুন

Online Desk মার্চ 17, 2026

You may have missed

WhatsApp-Image-2026-03-17-at-5.59.55-PM.jpeg

শিলিগুড়িতে হাটে-বাজারে ভোট প্রচারে শঙ্কর ঘোষ

Online Desk মার্চ 17, 2026
sexual-harasment.jpg

পুলিশ আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দুই মহিলার! স্বামীকে মুক্তি দিতে ২৫ লক্ষ টাকা দাবি অভিযুক্তের

Online Desk মার্চ 17, 2026
police-d.jpg

ডাইনি সন্দেহে আদিবাসী দম্পতি ও ১২ বছরের কিশোরকে নৃশংসভাবে খুন

Online Desk মার্চ 17, 2026
mamata-111.jpg

বঙ্গে ভোটযুদ্ধের ডঙ্কা, ২৯১ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

Online Desk মার্চ 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.