Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আইসিসের সঙ্গে যোগসাজশের অভিযোগ, উত্তরপ্রদেশে গ্রেফতার ডেন্টাল পড়ুয়া

আইসিসের সঙ্গে যোগসাজশের অভিযোগ, উত্তরপ্রদেশে গ্রেফতার ডেন্টাল পড়ুয়া

Online Desk মার্চ 17, 2026
terror.jpg

ওঙ্কার ডেস্ক: নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আইএসআইএস-এর অনলাইন মডিউলের সঙ্গে যোগসাজশের অভিযোগে উত্তরপ্রদেশে ধৃত এক ডেন্টাল ছাত্র। ওই পড়ুয়ার বয়স ১৯ বছর বয়স বলে জানা গিয়েছে।

উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিজম স্কোয়াড-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতে সক্রিয় আইএসআইএস-সংশ্লিষ্ট অনলাইন নেটওয়ার্কের কার্যকলাপ নিয়ে তদন্ত চলছিল। তারই অংশ হিসেবে রবিবার মোরাদাবাদ থেকে সাহারানপুর জেলার বাসিন্দা হরিশ আলিকে গ্রেফতার করা হয়েছে। এক আধিকারিক বলেন, দ্বিতীয় বর্ষের ওই বিডিএস ছাত্র ইনস্টাগ্রামের মতো সমাজ মাধ্যমে আইএসআইএস হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত। গোয়েন্দা রিপোর্ট অনুসারে, উত্তরপ্রদেশ এবং দেশের অন্যান্য অংশে কিছু ব্যক্তি শরিয়া-ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয়। তারা সন্ত্রাসী ওই সংগঠনকে শক্তিশালী করার জন্য লোক নিয়োগের উদ্দেশ্যে সমাজ মাধ্যম অনলাইন গ্রুপ তৈরি করছিল।

গোয়েন্দারা জানিয়েছেন, এই গোষ্ঠীগুলো আইএসআইএস-এর কার্যকলাপ সম্বলিত প্রচারপত্র এবং নির্দেশ ছড়াতো। বিবৃতিতে বলা হয়েছে, লখনউয়ের এটিএস থানায় বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তে জানা গেছে, অভিযুক্ত সমমনস্ক ব্যক্তিদের নিয়োগ করত। পাশাপাশি আইএসআইএস-এর প্রচারণা ছড়ানোর জন্য ছদ্মনাম ও ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে একাধিক গোষ্ঠী তৈরি করেছিল। “আল ইত্তিহাদ মিডিয়া ফাউন্ডেশন” নামে একটি পৃথক গোষ্ঠীও পরিচালনা করত ধৃত।

Post Views: 104

Continue Reading

Previous: প্রার্থী তালিকা ঘোষণার আগে বড় চমক, তৃণমূলে যোগ দিলেন শুভেন্দুর ঘনিষ্ঠ বিজেপি নেতা পবিত্র কর
Next: বঙ্গে ভোটযুদ্ধের ডঙ্কা, ২৯১ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.