Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রার্থী তালিকা ঘোষণার আগে বড় চমক, তৃণমূলে যোগ দিলেন শুভেন্দুর ঘনিষ্ঠ বিজেপি নেতা পবিত্র কর

প্রার্থী তালিকা ঘোষণার আগে বড় চমক, তৃণমূলে যোগ দিলেন শুভেন্দুর ঘনিষ্ঠ বিজেপি নেতা পবিত্র কর

Online Desk মার্চ 17, 2026
VOTE-222.jpg

ওঙ্কার ডেস্কঃ সিপিএম বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করেছে সোমবার। মঙ্গলবার তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করবে। প্রার্থী তালিকা ঘোষণার আগে বড় চমক তৃণমূলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতা পবিত্র কর।
জল্পনা চলছিল, পবিত্রবাবু আবারও তৃণমূলে ফিরবেন। কারণ সম্প্রতি দুই বন্ধুর পথ আলাদা হয়েছিল। সেই জল্পনা সত্যি হল মঙ্গলবার সকালে। ‘ঘর ওয়াপসি’ হল পবিত্র করের। সূত্রের খবর, সম্ভবত ছাব্বিশের ভোটে নন্দীগ্রামে বিরোধী দলনেতার প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন তাঁরই ‘বন্ধু’ পবিত্র কর।
একুশের ভোটের আগে পবিত্র কর শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দেন। রাজনৈতিক সমালোচকদের মতে, একুশে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয়ের নেপথ্য কারিগর এই পবিত্র কর। পরে গেরুয়া শিবিরের প্রতি তাঁর মোহভঙ্গ হয়। যদিও বিরোধী দলনেতার সঙ্গে ‘বন্ধুত্ব’ ছিল অটুট।
স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি এই নন্দীগ্রাম থেকে ভোটযুদ্ধে লড়াই নিয়ে শুভেন্দু-পবিত্র সংঘাতে জড়ান। সেই থেকেই বয়ালের বাসিন্দা তৃণমূলের সঙ্গে যোগাযোগ বাড়ছিল বলে ঘনিষ্ঠ সূত্রে খবর পাওয়া যাচ্ছিল। এবার ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করার ঠিক আগে, মঙ্গলবার পবিত্র কর যোগ দিলেন শাসক শিবিরে।

Post Views: 104

Continue Reading

Previous: হামলায় নিহত ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি? ইজরায়েলের দাবি ঘিরে শোরগোল
Next: আইসিসের সঙ্গে যোগসাজশের অভিযোগ, উত্তরপ্রদেশে গ্রেফতার ডেন্টাল পড়ুয়া

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.