Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হামলায় নিহত ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি? ইজরায়েলের দাবি ঘিরে শোরগোল

হামলায় নিহত ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি? ইজরায়েলের দাবি ঘিরে শোরগোল

Online Desk মার্চ 17, 2026
ali-larijani.jpg

ওঙ্কার ডেস্ক: নেতানিয়াহু বাহিনীর হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি নিহত হয়েছেন? ইজরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে। তেল আভিভের একাধিক সংবাদ মাধ্যম সূত্রে দাবি করা হচ্ছে রাতভর ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান। শুধু তাই নয়, ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজও লারিজানির নিহত হওয়ার দাবি করেছেন।

লারিজানি নিহত হয়েছেন বলে ইজরায়েলের তরফে দাবি করা হলেও ইরান এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। প্রাক্তন পারমাণবিক আলোচক এবং ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালনকারী লারিজানিকে ইরানের ক্ষমতা কাঠামোর অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে দেখা হয়। যদি এই ইজরায়েলের দাবি সত্য হয়, তবে যুদ্ধের প্রথম দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের পর লারিজানিই হবেন নিহত হওয়া সর্বোচ্চ পদস্থ ইরানি কর্তা। লারিজানি খামেনেইয়ের একজন ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। উল্লেখ্য, শুক্রবার তেহরানে কুদস দিবসের সমাবেশে লারিজানিকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল। তার পরেই, মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সুঙ্গে যুক্ত ১০ জনের একটি তালিকা প্রকাশ করে। যেখানে লারিজানি-সহ ইরানের ঊর্ধ্বতন সামরিক ও গোয়েন্দা কর্তাদের নাম ছিল। তাঁদের বিষয়ে তথ্য জানালে ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কারের কথা ঘোষণা করেছিল ওয়াশিংটন।

অন্য দিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি মঙ্গলবার লারিজানিকে উদ্ধৃত করে একটি বিবৃতি প্রকাশ করেছে। যেখানে ইরানের নিরাপত্তা প্রধান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন।

Post Views: 146

Continue Reading

Previous: ২ বছরের শিশুকন্যাকে নিয়ে ২৩ তলা থেকে মরণঝাঁপ বাবার, দিল্লিতে মর্মান্তিক ঘটনা
Next: প্রার্থী তালিকা ঘোষণার আগে বড় চমক, তৃণমূলে যোগ দিলেন শুভেন্দুর ঘনিষ্ঠ বিজেপি নেতা পবিত্র কর

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.