Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মদের পার্টিতে গান বাজানো নিয়ে ঝামেলা, তরুণীকে গুলি করে খুন ‘বন্ধু’দের

মদের পার্টিতে গান বাজানো নিয়ে ঝামেলা, তরুণীকে গুলি করে খুন ‘বন্ধু’দের

Online Desk মার্চ 27, 2025
gun-size.jpg

ওঙ্কার ডেস্ক: মদের পার্টিতে গান বাজানো নিয়ে ঝামেলার জেরে এক তরুণীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম ভাবনা সিং। ২৪ বছর বয়স তাঁর। ২০ মার্চ ইন্দোরে একটি ভাড়া বাড়িতে মদের পার্টি চলাকালীন তাঁকে গুলি করা হয়। গুলি করার পর অভিযুক্তরা তাঁকে একটি হাসপাতালের বাইরে ফেলে রেখে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে গুলিবিদ্ধ ওই তরুণীর মৃত্যু হয়। বিষয়টি নিয়ে ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) অভিনয় বিশ্বকর্মা সাংবাদিকদের জানিয়েছেন, ‘আমরা দিল্লি এবং গোয়ালিয়রের মাঝামাঝি একটি বাইপাস রোড থেকে মুকুল যাদব, তার ভাই আশু যাদব এবং তাদের বন্ধু স্বস্তি রাইকে গ্রেফতার করেছি। অভিযুক্তদের খোঁজের জন্য আমরা আগে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম। ২০ মার্চ তিন অভিযুক্ত তাদের বন্ধু ভাবনা সিং-এর সঙ্গে মদের পার্টি করছিলেন। পার্টিতে গান বাজানো নিয়ে ঝামেলার জেরে ভাবনা সিং এর মাথায় গুলি করেন মুকুল যাদব।’

তিনি আরও বলেন, ভাবনা সিং মূলত গোয়ালিয়রের বাসিন্দা ছিলেন। মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে ইন্দোরে এসেছিলেন তিনি। পুলিশ আধিকারিকের আরও সংযোজন, ‘অভিযুক্তরা তরুণীকে একটি বেসরকারি হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। চিকিৎসার সময় তাঁর মৃত্যু হয়। তিন অভিযুক্ত পালিয়ে হিমাচল প্রদেশের কাসৌলিতে লুকিয়ে ছিল। নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। আমরা একটি দেশি পিস্তল এবং দুটি কার্তুজ ভর্তি ম্যাগাজিন উদ্ধার করেছি।’ ডিসিপি বলেন, ধৃতরা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিল। অভিযুক্তদের কাছ থেকে ২৮টি মোবাইল, ৫০টির বেশি এটিএম কার্ড, কিছু ল্যাপটপ, ৬০টিরও বেশি ব্যাঙ্কের পাসবুক উদ্ধার করা হয়েছে। অ্যাকাউন্টগুলিতে লক্ষাধিক টাকা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেগুলির লেনদেন বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Post Views: 64

Continue Reading

Previous: যাদবপুরে রাজনৈতিক মিটিং-মিছিলে না হাইকোর্টের, প্রয়োজনে বাহিনী মোতায়েনের নির্দেশ
Next: ‘হট ডে’ পরিস্থিতি দক্ষিণবঙ্গে, ঈদেও কি চড়বে তাপমাত্রা! কি বলছে আলিপুর আবহাওয়া দফতর ?

সম্পর্কিত গল্প

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026

You may have missed

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.