Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সাইবাবা স্মরণে তেলেঙ্গানায় সভা সিপিআই-এর

সাইবাবা স্মরণে তেলেঙ্গানায় সভা সিপিআই-এর

Online Desk অক্টোবর 18, 2024
IMG-20241018-WA0007.jpg

নিজস্ব প্রতিনিধি:সদ্য প্রয়াত অধ্যাপক ও মানবাধিকার কর্মী জি এন সাইবাবার স্মরণে সভা করল সিপিআই-এর হায়দ্রাবাদ কাউন্সিল। ১৭ অক্টোবর, বৃহস্পতিবার হায়দ্রাবাদের ইন্দিরা পার্কে এই সভার আয়োজন করেন তাঁরা, উপলক্ষ্য বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) প্রতিরোধ। এই বৈঠকে উপস্থিত ছিলেন, সিপিআই নেতা ই.টি. নরসিংহ, ভি.এস. বোস, বি. প্রভাকর, চাঁদ ভেঙ্কট রেড্ডি, এম. আদি রেড্ডি, নাগরিক অধিকার কর্মী জি. হরগোপাল, তেলেঙ্গানা দলিত অধিকার ফোরামের নেতা মারুপাকা অনিল কুমার, রাজনৈতিক বন্দি মুক্তি কমিটির নেতা বাল্লা রবি এবং মানবাধিকার ফোরামের নেতা আনোয়ার খান প্রমুখ।

বাস্তবে সাইবাবা ভারত রাষ্ট্রের দ্বারা মাওবাদী হিসেবে চিহ্নিত হলেও তাঁর মুক্তির দাবিতে এর আগে প্রস্তাব পাশ করেছিল সিপিআই। ২০২৩ সালে ১৪ই থেকে ১৮ই অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত পার্টি কংগ্রেসের প্রস্তাবপত্রে জি এন সাইবাবার জামিন রদ প্রসঙ্গে বলা হয়েছিল, “সুপ্রিম কোর্টের আদেশ একটি অভূতপূর্ব এবং অস্বাভাবিক আইনী পরিস্থিতি তৈরি করেছে যেখানে একজন ঘোষিত নির্দোষ ব্যক্তিকে কারাগারে আটকে রাখা হয়েছে যা ফৌজদারি কার্যবিধির ধারা এবং নাগরিক স্বাধীনতার জন্য ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী।”

১৭ই অক্টোবরের সভায় এই প্রসঙ্গ আবার তুলে আনলেন সিপিআই নেতা চাঁদ ভেঙ্কট রেড্ডি। তিনি বললেন, “ইউএপিএ কংগ্রেস সরকার এনেছিল মোদীর সময় তা আরও দাঁত নখ বসাচ্ছে। সরকার ৯০-শতাংশ-প্রতিবন্ধী সাইবাবাকে ১০ বছর জেলে রেখেছিল। বিজেপি সংবিধান পরিবর্তন করতে চায় এবং বিরোধীদের কণ্ঠরোধ করতে ইউএপিএ ব্যবহার করছে। তাদের হয় গৌরী লঙ্কেশের মতো হত্যা করা হচ্ছে বা ভারাভারা রাওয়ের মতো জেলে পাঠানো হচ্ছে। সমস্ত গণতন্ত্রীদের একত্রিত হওয়া উচিত এবং এই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা উচিত।”

এই সভায় নাগরিক অধিকার আন্দোলন কর্মী জি হরগোপাল বললেন ইউএপিএ আইনে দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা মাত্র তিন শতাংশ। তিনি বলেন, “এই আইনটি বিনা বিচারে এবং জামিনে মানুষকে অনির্দিষ্টকালের জন্য আটক করার অনুমতি দেয়। ভীমা কোরেগাঁও মামলায় এখনও বিচার শুরু হয়নি। সাঁইবাবার মৃত্যুর পর সমাজে সাড়া পড়ে। এই একই সাড়া আগে পেলে ভালো হতো। রাষ্ট্র প্রতিশোধমূলক মনোভাব অবলম্বন করে যার ফলে তার মৃত্যু হয়। গণতন্ত্রে ইউএপিএ-র কোনও জায়গা নেই।” তিনি আরও বলেন, “এই আইন বাতিল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া উচিত।”

প্রসঙ্গত, বেকসুর খালাস হওয়ার কয়েক মাসের মধ্যেই জি এন সাইবাবার মৃত্যু অধিকার আন্দোলন কর্মীদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। শুধু ইউএপিএ নয়, মাত্র ৫৪ বছর বয়সী অধ্যাপকের মৃত্যুতে উঠছে ‘স্লো পয়জনিং’-এর মতো প্রসঙ্গও। সম্প্রতি সংবাদমাধ্যম দ্য হিন্দু একটি তথ্যভিত্তিক রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে, গত তিন বছর যাবত ইউএপিএ মামলার অর্দ্ধেকেরই তদন্ত স্থগিত রয়েছে কিন্তু অভিযুক্তরা যথারীতি জেলে। ভিগনেস রাধাকৃষ্ণন এবং নীতিকা ফ্রান্সিসের লেখা ওই নিবন্ধের ভূমিকাতেই তাঁরা লিখেছেন, “তদন্ত আর স্থবিরতা যখন সমতূল্য, তখন ইউএপিএর নিষ্ঠুরতা তদন্তের প্রক্রিয়াকেই শাস্তিতে পরিণত করছে।”

Post Views: 354

Continue Reading

Previous: কুনালের সঙ্গে বৈঠক করে দুকুল গেল নারায়ণের
Next: ডার্বি জয় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিনো জর্জ

সম্পর্কিত গল্প

M.jpg

মুজিবুর বলেছিলেন, বাংলার মানুষের অধিকার তিনি দিতে চান

Online Desk মার্চ 8, 2026
RALLY.jpg

গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে রাজপথে শশী-চন্দ্রিমারা

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026

You may have missed

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
Surya.jpg

গত দেড় বছর ধরে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি ! ভারতের শিরোপা জয়ের পর বললেন তিলক ভার্মা

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.