Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ২১ জুলাই একাধিক রাস্তায় নিয়ন্ত্রিত হবে যান চলাচল, দেখে নিন এক নজরে

২১ জুলাই একাধিক রাস্তায় নিয়ন্ত্রিত হবে যান চলাচল, দেখে নিন এক নজরে

Online Desk জুলাই 20, 2025
traffic.jpg

ওঙ্কার ডেস্ক : রাত পোহালেই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উদযাপন। রাজ্যের শাসকদলের এই মেগা কর্মসূচি ঘিরে পুলিশ ও প্রশাসনের মধ্যে তৎপরতা তুঙ্গে। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস উদযাপন উপলক্ষে শহরের একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল।

২১ জুলাই তৃণমূলের কর্মসূচির দিন ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বহু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, আমহার্স্ট স্ট্রীটে শুধু উত্তর থেকে দক্ষিণ দিক অভিমুখে গাড়ি চলবে।বিধান সরণিতে কেসি সেন স্ট্রীট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত যানবাহন চলবে। কলেজ স্ট্রীটে দক্ষিণ দিক থেকে উত্তর দিক গামী গাড়ি চলাচল বন্ধ থাকবে। ব্রাবোর্ন রোডে উত্তর থেকে দক্ষিণমুখী গাড়ি চলবে না।

এ ছাড়া স্ট্র্যান্ড রোডে হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত গাড়ি চলাচল করবে। বিবি গাঙ্গুলি স্ট্রীটে পূর্ব থেকে পশ্চিমদিকে গাড়ি চলাচল বন্ধ থাকবে। বেন্টিঙ্ক স্ট্রীটে দক্ষিণ থেকে উত্তরদিকে কোনও গাড়ি চলবে না। নিউ সিআইটি রোডে পশ্চিম থেকে পূর্বদিকে গাড়ি চলাচল নিষিদ্ধ। রবীন্দ্র সরণিতে বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার পর্যন্ত গাড়ি চলবে না। পাশাপাশি পণ্যবাহী গাড়ির জন্যও কড়া বিধি নিষেধ জারি করা হয়েছে। জানানো হয়েছে, সোমবার ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে কোনও পণ্যবাহী গাড়ি ঢুকতে পারবে না। তবে কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে। রান্নার গ্যাস, মাছ, মাংস বা অন্য জরুরি পণ্য পরিবহন করা গাড়িগুলি এই নিয়মের আওতায় পড়বে না। হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশের রাস্তা, হসপিটাল রোড, লাভার্স লেন এবং ক্যাসুরিনা অ্যাভিনিউ-এ গাড়ি পার্কিং করা যাবে না বলে জানানো হয়েছে।

Post Views: 209

Continue Reading

Previous: বলিউডের আমির খান কি এবার আসছেন রিয়েল-ক্রাইম থ্রিলারের জগতে?
Next: পাটনা হাসপাতাল গুলিকাণ্ডে কলকাতা পুলিশের এসটিএফ-এর জালে আরও পাঁচ অভিযুক্ত, ধোঁয়াশায় শুটার তৌসিফের পরিচয়

সম্পর্কিত গল্প

RALLY.jpg

গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে রাজপথে শশী-চন্দ্রিমারা

Online Desk মার্চ 8, 2026
GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026

You may have missed

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
Surya.jpg

গত দেড় বছর ধরে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি ! ভারতের শিরোপা জয়ের পর বললেন তিলক ভার্মা

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.