Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পাটনা হাসপাতাল গুলিকাণ্ডে কলকাতা পুলিশের এসটিএফ-এর জালে আরও পাঁচ অভিযুক্ত, ধোঁয়াশায় শুটার তৌসিফের পরিচয়

পাটনা হাসপাতাল গুলিকাণ্ডে কলকাতা পুলিশের এসটিএফ-এর জালে আরও পাঁচ অভিযুক্ত, ধোঁয়াশায় শুটার তৌসিফের পরিচয়

Online Desk জুলাই 20, 2025
Screenshot_1752762291706_1752762312149.png

ওঙ্কার ডেস্ক: পাটনার পারস হাসপাতালে কুখ্যাত দুষ্কৃতী চন্দন মিশ্র খুনের ঘটনায় নয়া মোড়। এবার সেই কাণ্ডে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স পাটনা পুলিশের সহযোগিতায় আনন্দপুর থেকে আরও পাঁচ অভিযুক্তকে আটক করল। সিসিটিভি ফুটেজে ধরা পড়া সাদা গাড়ির সূত্র ধরে পুলিশ গেস্ট হাউস থেকে তাদের পাকড়াও করে। ধৃতদের সঙ্গে এক মহিলাও ছিলেন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে পাটনা গুলি কাণ্ডে এখন পর্যন্ত মোট ১১ জনকে আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে পাটনার পারস হাসপাতালের আইসিইউ-তে ঢুকে কেবিনে শুয়ে থাকা চন্দন মিশ্রকে লক্ষ্য করে একের পর এক গুলি ছোড়ে মূল শুটার তৌসিফ রাজা ও তার চার সঙ্গী। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দনের। পুলিশ জানিয়েছে, খুনের পর ওই দুষ্কৃতীরা একটি সাদা রঙের গাড়ি চেপে হাসপাতাল চত্বর ছেড়ে পালিয়ে যায়। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের একটি টোল প্লাজার সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই গাড়ি। ফুটেজ ঘেঁটে পুলিশ জানতে পারে, গাড়িটি কলকাতার আনন্দপুরের এক বহুতল আবাসনে ঢুকেছে। তবে সেখান থেকে গাড়িটি আবার বেরিয়ে যায়। পরে সেটি আনন্দপুরের একটি গেস্ট হাউসে গিয়ে ওঠে। গেস্ট হাউসের সামনেই গাড়িটি ও অভিযুক্তদের খোঁজ মেলে। সেখান থেকে পাঁচ আরোহীকে ধরে ফেলে এসটিএফ। গেস্ট হাউসের মালিক জানিয়েছেন, ধৃতদের সঙ্গে এক মহিলাও ছিলেন, তাকেও আটক করেছে পুলিশ।

আটক হওয়া পাঁচজনের মধ্যে তিনজনের নাম হরিশ সিং, ইউনিস খান ও তৌসিফ ওরফে তৌফিক। তবে এই তৌসিফই কি পাটনার শার্প শুটার তৌসিফ রাজা, নাকি অন্য কেউ, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আগেই পুলিশ জানিয়েছিল, এই গ্যাংয়ের লিডার তৌসিফ ধরা পড়েছে। এখন বিহারে ধরা তৌসিফ আর কলকাতায় ধরা তৌসিফ একই কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের একাংশের মতে, আনন্দপুরে ধৃতদের সঙ্গে বিহারের শেরু গ্যাংয়ের যোগাযোগও থাকতে পারে।

এই ঘটনার কয়েক ঘণ্টা আগে শনিবার ভোরে নিউটাউনের সাপুরজি আবাসন থেকে পাঁচ যুবককে আটক করেছিল রাজ্য পুলিশের এসটিএফ ও পাটনা পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে খবর। বাকিরা কলকাতায় কাজের সূত্রে ছিলেন। বাড়িওয়ালা পুলিশে তাদের ভাড়াটের তথ্যও জমা দিয়েছিলেন। তবে নিউটাউন থেকে ধৃতদের সঙ্গে পাটনার শার্প শুটার তৌসিফ ওরফে রাজা ওরফে বাদশার কোনও যোগ আছে কি না, তা এখনও পরিষ্কার নয়।
বিহারের এডিজি কুন্দন কৃষ্ণ জানিয়েছেন, নিউটাউন থেকে ধৃতদের মধ্যে তিনজনকে জেরা করা হচ্ছে। অন্যদিকে আনন্দপুর থেকে ধৃতদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।  সূত্র বলছে, আনন্দপুর থেকে ধৃতদের সঙ্গে থাকা মহিলাকে বিহার থেকেই নিয়ে আসা হয়েছিল। বিহার ও কলকাতা পুলিশের যৌথ তদন্তে এবার নজর থাকছে তৌসিফের পরিচয় এবং গ্যাংয়ের পুরো ছক ভেদে। তদন্তে নেমে পুলিশ রহস্যের জট ছাড়াতে মরিয়া।

Post Views: 173

Continue Reading

Previous: ২১ জুলাই একাধিক রাস্তায় নিয়ন্ত্রিত হবে যান চলাচল, দেখে নিন এক নজরে
Next: নীতিশের চোটে শিকে ছিঁড়বে কুলদীপের!

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.