Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুলিশের ওয়াটসঅ্যাপে সাহায্যের বার্তা; ২৩ জন পর্যটককে মাঝ সমুদ্র থেকে উদ্ধার করল পুলিশ

পুলিশের ওয়াটসঅ্যাপে সাহায্যের বার্তা; ২৩ জন পর্যটককে মাঝ সমুদ্র থেকে উদ্ধার করল পুলিশ

Online Desk ডিসেম্বর 28, 2025
boat.png

ওঙ্কার ডেস্ক: শনিবার দিঘাগামী একটি ট্রলার আচমকাই সমুদ্রে বিকল হয়ে পড়ায় আতঙ্কের মধ্যে পড়েন ২৩ জন পর্যটক। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা এলাকা থেকে দিঘার উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। যাত্রাপথে সমুদ্রের মাঝখানে ট্রলারের ইঞ্জিন আচমকাই বন্ধ হয়ে যায়। চারদিকে শুধুই জল, ক্রমশ নামছে অন্ধকার মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। সমুদ্রের ঢেউয়ের দাপটে ট্রলার দুলতে থাকায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই অবস্থায় ট্রলারের কর্মীরা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের চালু করা হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন। খবর পেয়েই দ্রুত সক্রিয় হয় দিঘা মোহনা থানার পুলিশ। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি একটি উদ্ধারকারী নৌকা নিয়ে সমুদ্রে রওনা দেয় পুলিশ বাহিনী। গভীর সমুদ্রে দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে অবশেষে বিকল ট্রলারের খোঁজ পাওয়া যায়। এবং উদ্ধার করা হয় ট্রলারের ক্রু সহ বাকি পর্যটকদের।
রাতের অন্ধকার ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দক্ষতার সঙ্গে উদ্ধারকাজ চালিয়ে পুলিশ একে একে সব পর্যটককে নিরাপদে উদ্ধার করে দিঘা উপকূলে নিয়ে আসে। এই ঘটনায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে। পুলিশের তৎপরতায় প্রাণে বেঁচে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন উদ্ধার হওয়া পর্যটকেরা। অনেকেই জানান, সময়মতো পুলিশের সঙ্গে যোগাযোগ করতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ট্রলারের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি ঘটে। ঘটনার পর পর্যটকদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। দ্রুত ও কার্যকর উদ্ধার অভিযানের জন্য পূর্ব মেদিনীপুর পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন পর্যটকেরা।

Post Views: 116

Continue Reading

Previous: ধর্ষকের অকুতোভয় উক্তি; ধর্ষিতার সামনেই ভিডিওতে বলেন, ‘আমার কিছু হবেনা’
Next: কাশ্মীরে জইশ ও হিজবুল জঙ্গিদের নিকেশ করতে বিশেষ অপারেশনে ভারতীয় সেনা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.