Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • যুবভারতীকাণ্ডে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দলে সদস্য বাড়ানোর ভাবনা

যুবভারতীকাণ্ডে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দলে সদস্য বাড়ানোর ভাবনা

Online Desk ডিসেম্বর 17, 2025
2323.jpg

ওঙ্কার ডেস্কঃ মেসির কলকাতা সফর ভণ্ডুল হয়েছিল যুবভারতীর চরম বিশৃঙ্খলা থেকে। সেই ঘটনার জল গড়িয়েছে বহু দূর। যুবভারতীকাণ্ডে অনুসন্ধান কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটির নির্দেশে চার সদস্যের সিট গঠন করেছে রাজ্য পুলিশ। এবার সেই সিটের সদস্য সংখ্যা বাড়িয়ে আট করার কথা ভাবা হচ্ছে বলেই সূত্রের খবর। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে কেন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখবে বিশেষ ওই দল।
মঙ্গলবারই সিট গঠন করা হয়েছে। চার সদস্যের সিট-এ রয়েছেন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডে, এডিজি জাভেদ শামিম, এডিজি সুপ্রতিম সরকার এবং ব্যারাকপুর পুলিশের কমিশনার মুরলীধর। শোনা যাচ্ছে, আট জনের টিমের মধ্যে ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক থাকতে পারেন।
বুধবার সকাল পৌনে ১০টা নাগাদ ফের যুবভারতীতে গিয়েছে তদন্তকারী দল। স্টেডিয়াম পরিদর্শনের পর বিধাননগর কমিশনারেটের অফিসে যায় তারা। কিছু ক্ষণ সেখানে থাকার পর বেরিয়ে যায় তদন্তকারী দল। ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করা হয়েছে।

Post Views: 265

Continue Reading

Previous: বাংলাদেশে ভারতবিরোধী জঙ্গি তৎপরতা নিয়ে ঢাকাকে কড়া বার্তা; হাই কমিশনারকে তলব করল দিল্লি
Next: যুবভারতী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার আরও ১

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.