Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গিরিশ পার্কে অশান্তির ঘটনায় গ্রেফতার আরও ৫, এখনও পর্যন্ত গ্রেফতার ৯ , থানায় অভিযোগ দায়ের দুই পক্ষের

গিরিশ পার্কে অশান্তির ঘটনায় গ্রেফতার আরও ৫, এখনও পর্যন্ত গ্রেফতার ৯ , থানায় অভিযোগ দায়ের দুই পক্ষের

Online Desk মার্চ 15, 2026
GIRISH.jpg

ওঙ্কার ডেস্কঃ মোদীর ব্রিগেড সফরের দিন গিরিশ পার্কে অশান্তি এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনায় আরও পাঁচ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এখন পর্যন্ত এই ঘটনায় মোট ন’জনকে গ্রেফতার করা হয়েছে। গিরিশ পার্ককাণ্ডে স্বতঃপ্রবৃত্ত মামলা করেছিল পুলিশ। তারপরে শনিবার গভীর রাতে থানায় অভিযোগ জানিয়েছে তৃণমূল এবং বিজেপি দু’পক্ষই। পুলিশ জানিয়েছে, অভিযোগ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
সূত্রের খবর, এই ঘটনায় মোট আটজন পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জন এখনও হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে খবর, ধৃত ৯ জনের নাম প্রসাদ জয়সওয়াল, প্রসূন পাত্র, বিকি বেরা, গোবিন্দ কর্মকার, দীপজিৎ দাস, সানি দে, চরণজিৎ সিংহ, কৃশানু বসু, রাজেশ কুমার। রবিবার ধৃতদের আদালতে যখন হাজির করানো হয়, তখন জয় শ্রীরাম স্লোগান ওঠে।
জানা গিয়েছে, গ্রেফতারের পর পুলিশের ভ্যান থেকে এক ধৃত জানান, ‘‘আমি ঘটনাস্থলে ছিলাম না। ওরা নিজেরাই পরিকল্পনা করেছে।’’ অন্যদিকে ধৃত বিকির মা জানান, তাঁর পুত্র রাজনীতি করেন না। শনিবার ব্রিগেড বা গিরিশ পার্ক, কোথাও তিনি যাননি। তবু তাঁকে পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার দুপুরে ব্রিগেডের সভায় যোগ দিতে যাচ্ছিলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। সে সময় গিরিশ পার্কে অশান্তি শুরু হয়। তৃণমূলের অভিযোগ, মোদীর সভায় যোগ দিতে যাওয়ার সময় একদল বিজেপি কর্মী রাজ্যের মন্ত্রী শশীর বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়েন। অন্যদিক বিজেপির দাবি, ব্রিগেড যাওয়ার সময় তৃণমূলের কর্মীরা বাস লক্ষ্য করে ইট ছোড়েন। আহত হন বেশ কয়েক জন বিজেপি কর্মী। ব্রিগেডগামী বাসেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি। মন্ত্রী শশী জানান ওই ঘটনায় তিনি ‘আক্রান্ত’ হয়েছেন।

দু’পক্ষের অশান্তির মধ্যে পড়ে আহত হন বৌবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর। পুলিশ পরে জানায়, ওই ঘটনায় আট জন পুলিশকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিরিশ পার্কে যায় পুলিশের বিরাট বাহিনী এবং র্যাআফ। কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় ঘটনাস্থলে যান।

Post Views: 123

Continue Reading

Previous: শশী পাঁজার পর টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়! দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক
Next: ইজরায়েলের কাছে সামরিক ঘাঁটির তথ্য পাচারের অভিযোগ, ইরানে গ্রেপ্তার ২০ জন

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.