Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জিএসটি নিয়ে নয়া বার্তা প্রধানমন্ত্রীর, স্বাধীনতা দিবসে দিপাবলীর উপহার দেশবাসীদের জন্য

জিএসটি নিয়ে নয়া বার্তা প্রধানমন্ত্রীর, স্বাধীনতা দিবসে দিপাবলীর উপহার দেশবাসীদের জন্য

Online Desk আগস্ট 15, 2025
modi-3.png

ওঙ্কার ডেস্ক: লাল কেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে দেশবাসীর জন্য বড় অর্থনৈতিক চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লা থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি ঘোষণা করলেন, শীঘ্রই চালু হতে চলেছে ‘নেক্সট জেনারেশন’ জিএসটি, যা সাধারণ মানুষের করের বোঝা কমিয়ে দেবে এবং অর্থনীতিকে আরও গতিময় করবে। মোদীর কথায়, এই দীপাবলিতে দেশের জন্য থাকবে দ্বিগুণ আনন্দ। দাবি করেছেন আলো উৎসবের সঙ্গে কর সংস্কারের উৎসবও।
প্রধানমন্ত্রী জানান, নতুন জিএসটি সংস্কার দৈনন্দিন ব্যবহারের বহু জিনিসপত্রের দাম কমাবে, ফলে সরাসরি উপকৃত হবে সাধারণ পরিবার। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্যও এটি বড় সহায়ক হবে, যা কর্মসংস্থান এবং উৎপাদন বাড়াতে ভূমিকা রাখবে। তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৭ সালের ১ জুলাই চালু হওয়া জিএসটি একাধিক করকে এক ছাতার তলায় নিয়ে এসেছিল, যা দেশের কর ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছিল। এবার সময় এসেছে তার পুনর্মূল্যায়নের, যার জন্য উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে এবং রাজ্যগুলির সঙ্গে পরামর্শ প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।
ভাষণে মোদী দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থারও প্রশংসা করেন। তাঁর দাবি, আজ বিশ্বের অর্ধেক রিয়েল-টাইম লেনদেন শুধুমাত্র ভারতের ইউপিআই প্ল্যাটফর্মে সম্পন্ন হয়, যা বিশ্বের কাছে এক বিস্ময়। শিল্প, সৃজনশীলতা ও সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আত্মনির্ভরতার বার্তা দিয়ে তিনি প্রশ্ন তোলেন, “কেন আমরা অন্যের ওপর নির্ভর করব? কেন আমাদের সম্পদ বিদেশে যাবে?” তাঁর বিশ্বাস, দেশের যুবশক্তিই এই আত্মনির্ভর ভারতের পথপ্রদর্শক হবে।

Post Views: 229

Continue Reading

Previous: স্বাধীনতা দিবসে তিরঙ্গায় সজ্জিত হাওড়া ব্রিজ
Next: স্বাধীনতা দিবসে অপারেশন সিঁন্দুরের সেনাদের প্রশংসা মোদীর, পাশাপাশি সিন্ধু জলচুক্তি নিয়ে কড়া বার্তা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.