Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুরুলিয়ায় বরফের আস্তরণ, বরফ দেখতে ভিড় স্থানীয়দের

পুরুলিয়ায় বরফের আস্তরণ, বরফ দেখতে ভিড় স্থানীয়দের

Online Desk জানুয়ারি 11, 2026
WhatsApp-Image-2026-01-11-at-2.56.26-PM.jpeg

ওঙ্কার ডেস্ক: পাহাড় নয়, চূড়ান্ত ঠান্ডায় পুরুলিয়ায় দেখা মিলল বরফের। এর আগে বান্দোয়ানে বরফের পাতলা আস্তরণ দেখা গিয়েছিল। এবার ঝালদায় দেখা গেল বরফ। রবিবার সকালে খড়ের গাদায় হালকা তুষারের আস্তরণ দেখতে ভিড় জমালেন স্থানীয়রা।
পুরুলিয়ায় ঠান্ডা একটু বেশি পড়লেও এমন বরফের অভিজ্ঞতার কথা স্থানীয়রা মনে করতে পারছেন না। স্থানীয় সূত্রে খবর, রবিবার ঝালদা থেকে খামার যাওয়ার রাস্তার ধারে খড়ের গাদার উপর হালকা তুষারের আস্তরণ দেখতে পান স্থানীয়রা। ক্রমেই সেখানে উৎসাহিত মানুষের ভিড় জমে যায়।
চলতি সপ্তাহেই পুরুলিয়া শহরেরই সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। পুরুলিয়ার বান্দোয়ান এবং ঝালদা ব্লকের পাহাড়ি-পাথুরে এলাকায় কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা মাঝেমধ্যে হিমাঙ্কের সীমা ছুঁয়েছে। মাঝেমধ্যে ভূমি তুষারের দেখা মিলছে বান্দোয়ান ও ঝালদা ব্লক এলাকায়।
শনিবার সকালে পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের পাহাড় ও জঙ্গলঘেরা ডাঙ্গা এলাকায় মাটির উপর হালকা তুষারের আস্তরণ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারপর রবিবার ঝালদা ব্লকের খামার যাওয়ার রাস্তার ধারে একটি খড়ের গাদার উপর সাদা তুষারের আস্তরণ দেখতে পান প্রাতর্ভ্রমণকারীরা।
স্থানীয় এক বাসিন্দা জানান, ‘সকালে হাঁটতে বেরিয়ে দেখি, খড়ের গাদায় সাদা সাদা আস্তরণ জমেছে। শিশির তো এমন হয় না! কাছে গিয়ে হাত দিয়ে তুলে বুঝতে পারলাম, সাদা আস্তরণগুলো আসলে বরফ। ঘরের সামনে বরফ। আমরা উপভোগ করছি।’

Post Views: 201

Continue Reading

Previous: ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে : কেএল রাহুলের জোরালো আবেদন, আম্পায়ারের প্রত্যাখ্যানে হতাশ গিল
Next: আমেরিকার উদ্দেশে ইরানের হুঁশিয়ারি, হামলা হলে পাল্টা আঘাত অনিবার্য

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.