Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভোটার তালিকা সংশোধনের জন্য আধার বৈধ, কমিশনকে জানাল সুপ্রিম কোর্ট

ভোটার তালিকা সংশোধনের জন্য আধার বৈধ, কমিশনকে জানাল সুপ্রিম কোর্ট

Online Desk আগস্ট 22, 2025
supreme-1280.jpg

ওঙ্কার ডেস্ক: বিহারে ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে তাঁরা আধার কার্ড ব্যবহার করে অনলাইনে আবেদন জানাতে পারবেন। শুক্রবার বিকেলে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনের তরফে যে ১১ নথির তালিকা দেওয়া হয়েছে তাতে আধারকেও সংযুক্ত করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

বাদ পড়া ভোটারকে দ্রুত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি সূর্য কান্ত ১ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে এটি অনলাইনেও করা যেতে পারে বলে বিচারপতি জানিয়েছেন। ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’-এর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্তির জন্য কমিশন প্রদত্ত ১১ নথির যে কোনও একটি অথবা আধার দিয়ে আবেদন করা যাবে। আদালত বিহারের রাজনৈতিক দলগুলির উদ্দেশেও কড়া মন্তব্য করেছে। শীর্ষ আদালত জানতে চেয়েছে কেন রাজনৈতিক দলগুলি ৬৫ লক্ষেরও বেশি বাদ পড়া ভোটারদের সহায়তা করেনি। যারা অনেকেই এই সংশোধনীর বিরোধিতা করেছে ভোটারদের ‘ভোটদান থেকে বঞ্চিত করার জন্য তৈরি’ করা হয়েছে বলে অভিযোগ করেছে।

সুপ্রিম কোর্ট এদিন বলে, ‘রাজনৈতিক দলগুলি তাদের কাজ করছে না।’ আদালতের পর্যবেক্ষণ, ‘বিহারে রাজনৈতিক দলগুলি যা করছে তাতে আমরা অবাক। আপনাদের বুথ-স্তরের এজেন্টরা কী করছে? রাজনৈতিক দলগুলিকে ভোটারদের সাহায্য করতে হবে।’ আইনজীবী বৃন্দা গ্রোভার আদালতে বলেন, ‘এই সমস্যা ৬৫ লক্ষেরও বেশি মানুষের।’

Post Views: 170

Continue Reading

Previous: বিহারের মাটিতে দাঁড়িয়ে বাংলাকে শানলেন মোদী; দেশের মানুশের অধিকার লুটতে দেব না, বললেন মোদী
Next: ‘জেলে থাকলে মন্ত্রিত্ব খোয়া যাওয়া’ বিল নিয়ে মুখ খুললেন মোদী

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.