Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘জেলে থাকলে মন্ত্রিত্ব খোয়া যাওয়া’ বিল নিয়ে মুখ খুললেন মোদী

‘জেলে থাকলে মন্ত্রিত্ব খোয়া যাওয়া’ বিল নিয়ে মুখ খুললেন মোদী

Online Desk আগস্ট 22, 2025
pm-modi-dd.jpg

ওঙ্কার ডেস্ক: কোনও মন্ত্রী টানা ৩০ দিন হেফাজতে থাকলে পদ চলে যাবে। সম্প্রতি লোকসভায় এই সংক্রান্ত ১৩০তম সংবিধান সংশোধনী বিল এনেছে কেন্দ্র। বিলটি পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বিহারের জনসভা থেকে সেই বিলের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রশ্ন তোলেন, কোনও সরকারি কর্মী ৫০ ঘণ্টা জেলে থাকলে তাঁর চাকরি চলে যায়, তবে মন্ত্রীদের ক্ষেত্রে কেন ব্যতিক্রম হবে?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বিহারের গয়ায় এক জনসভায় ভাষণ দেন। সেই সমাবেশের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘যদি কোনও সরকারি কর্মচারী ৫০ ঘণ্টা জেলে থাকেন, তাহলে তাঁর চাকরি হাতছাড়া হয়। তা তিনি গাড়ির চালক হোন, কেরানি হোন বা পিয়ন হোন। কিন্তু মন্ত্রী, মুখ্যমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীও জেল থেকে সরকার চালাতে পারেন।’ এ বিষয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ‘সম্প্রতি আমরা দেখেছি, জেলে বসে কী ভাবে ফাইলে সই করা হচ্ছিল। জেল থেকে সরকারের নির্দেশিকা কী ভাবে ইস্যু করা হচ্ছিল। রাজনৈতিক দলের নেতারাই যদি এমন আচরণে অভ্যস্ত হন তাহলে কী ভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালানো যাবে?’ মোদী আরও বলেন, ‘এনডিএ সরকার দুর্নীতির বিরুদ্ধে আইন এনেছে। এই আইনের আওতায় প্রধানমন্ত্রীও আছেন।’

উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার পর জেলে বসে সরকার পরিচালনা করেছেন তিনি। যদিও পরে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন।
অতিশীর হাতে দায়িত্ব তুলে দেন কেজরিওয়াল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এদিন নাম না করে প্রধানমন্ত্রী কেজরিওয়ালকে নিশানা করেছেন।

Post Views: 263

Continue Reading

Previous: ভোটার তালিকা সংশোধনের জন্য আধার বৈধ, কমিশনকে জানাল সুপ্রিম কোর্ট
Next: ফের শিরোনামে গোবিন্দা-সুনীতা, গোবিন্দর বিরুদ্ধে বিচ্ছেদের মামলা সুনিতার?

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.