Skip to content
অক্টোবর 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • খাড়্গের ‘বাপ’ মন্তব্যে দেশজুড়ে বিজেপির বিক্ষোভ, ক্ষমা চাইতে হবে, দাবি পদ্ম শিবিরের

খাড়্গের ‘বাপ’ মন্তব্যে দেশজুড়ে বিজেপির বিক্ষোভ, ক্ষমা চাইতে হবে, দাবি পদ্ম শিবিরের

Online Desk অক্টোবর 26, 2026
bjp-protest.webp

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের মন্তব্যের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামল বিজেপি। দলের রাজ্য সদর দফতরগুলিতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে সোমবার। কংগ্রেস সভাপতির মন্তব্যকে ‘অশালীন ও আপত্তিকর’ বলে দাবি করেছে বিজেপি। সেই সঙ্গে তাঁর পদত্যাগও দাবি করেছে গেরুয়া শিবির।

বিতর্কের সূত্রপাত রবিবার। ওই দিন বিহারের পটনায় একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন খাড়্গে। সেখানে এক ব্যক্তির মন্তব্যের জবাব দিতে গিয়ে তিনি বলেন, ‘মোদী কা বাপ ভি জায়েগা’ অর্থাৎ মোদীর বাবাও যাবেন। দর্শকাসন থেকে ওই ব্যক্তি বলেছিলেন, প্রধানমন্ত্রী কোথাও যাবেন না। সেই মন্তব্যের প্রতিক্রিয়াতেই এই কথা বলেন কংগ্রেস সভাপতি। এরপর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। খাড়্গের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপির একাধিক নেতা। অন্যদিকে, কংগ্রেস প্রশ্ন তুলেছে, অতীতে সোনিয়া গান্ধী এবং খাড়্গে নিজে যখন অবমাননাকর মন্তব্যের শিকার হয়েছিলেন, তখন বিজেপির তরফে একই রকম প্রতিবাদ দেখা যায়নি কেন?

বিহারে খাড়্গের বিরুদ্ধে পথে নেমেছেন বিজেপির বহু নেতা ও কর্মী। মিছিল থেকে তাঁর পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীরা কংগ্রেস সভাপতির কুশপুতুলও পোড়ান। জম্মুতেও খাড়্গের পোস্টার পুড়িয়ে প্রতিবাদ জানান বিজেপি কর্মীরা। বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে বড়সড় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানেও খাড়্গের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়েছে। এই মন্তব্যের নিন্দা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রীর প্রয়াত বাবাকে নিয়ে এমন মন্তব্যে তিনি বিস্মিত ও মর্মাহত বলে জানান।

Continue Reading

Previous: হলফনামা নিয়ে দিল্লির পথে ট্রাকে হামলার অভিযোগ, কালীঘাটের দিকে আঙুল ঋতব্রত শিবিরের
Next: চোরবাগান কাণ্ডে মণ্ডপশিল্পীকে তলব, উধাও ১৬টি সিসি ক্যামেরার ফুটেজ, তদন্তে সিট

সম্পর্কিত গল্প

1000444495.webp

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে দুর্যোগের আশঙ্কা, সতর্ক দক্ষিণ ২৪ পরগনা

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-43.webp

কলকাতা মেডিক্যালে ১১ বছরের শিশুর মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি

Online Desk অক্টোবর 26, 2026
arrest.jpg

মাথায় বন্দুক ঠেকিয়ে তিন জনকে নগ্ন করে হাঁটানো হল, গ্রেফতার ৩

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

1000444495.webp

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে দুর্যোগের আশঙ্কা, সতর্ক দক্ষিণ ২৪ পরগনা

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-43.webp

কলকাতা মেডিক্যালে ১১ বছরের শিশুর মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি

Online Desk অক্টোবর 26, 2026
arrest.jpg

মাথায় বন্দুক ঠেকিয়ে তিন জনকে নগ্ন করে হাঁটানো হল, গ্রেফতার ৩

Online Desk অক্টোবর 26, 2026
Spa-Pedicure-with-Natural-Nail-Care.png

পায়ের নখের যত্নে সঠিক প্রচেষ্টা: সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন নখের চাবিকাঠি:

Online Desk অক্টোবর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.