Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কাটছে ইন্ডিয়া জোটের জট, দিল্লি,গুজরাট,হরিয়ানায় ঝাড়ু হাতে কংগ্রেস

কাটছে ইন্ডিয়া জোটের জট, দিল্লি,গুজরাট,হরিয়ানায় ঝাড়ু হাতে কংগ্রেস

Online Desk ফেব্রুয়ারি 24, 2024
GHFM_MyWMAAQexy.jpeg

সোমনাথ মুখোপাধ্যায়, ওঙ্কারঃ শক্তি বাড়ছে, ইন্ডিয়া জোটের। জট কেটে কংগ্রেসের সঙ্গে জোট হল আম আদমি পার্টির। দিল্লিতে আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হল আসন ভাগাভাগির সিদ্ধান্ত।
উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে আসন ভাগাভাগির সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর, কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে আসন ভাগাভাগির সিদ্ধান্তে সীলমোহর পড়ল। শনিবার যৌথ সংবাদ সম্মেলনে দিল্লি, হরিয়ানা, গোয়া, চণ্ডীগড় এবং গুজরাটে আসন ভাগাভাগির সিদ্ধান্ত ঘোষণা হল। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আপের পক্ষ থেকে সন্দীপ পাঠক, সৌরভ ভরদ্বাজ, অতিশি। আপ মুখপত্র সন্দীপ পাঠক বলেন, দেশে বেকারত্ব ও মূল্যস্ফীতিতে বাড়ছে। বিজেপি কে ঠেকাতে একটি সৎ ও শক্তিশালী বিকল্প শক্তি দরকার। জাতির স্বার্থের কথা মাথায় রেখে, আমরা এই জোটে একত্রিত হয়েছি।
আপ নেত্রী অতিশি জানান, আম আদমি পার্টি দিল্লি, নয়াদিল্লি, পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি এবং পূর্ব দিল্লির চারটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে চাঁদনি চক, উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম আসন থেকে। এদিন সাংবাদিক বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অরবিন্দর সিং লাভলি, মুকুল ওয়াসনিক ও দীপক বাবরিয়া।
এদিন সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হয়, গুজরাটে ২৪টি আসনে লড়বে কংগ্রেস। আম আদমি পার্টি প্রার্থি দেবে, ভারুচ এবং ভাবনগর আসনেই নির্বাচনে লড়বে। হরিয়ানায় ১০টি আসনের মধ্যে ৯টি আসনে প্রার্থী দেবে কংগ্রেস। শুধুমাত্র কুরুক্ষেত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে আম আদমি পার্টি । চণ্ডীগড়ে ও গোয়ার সবকটি আসনেই লড়বে কংগ্রেস একা।

Post Views: 110

Continue Reading

Previous: মাঘী পূর্ণিমায় গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ঢল
Next: পুলিশের বাধায় পড়ে,ধর্নায় মীনাক্ষী

সম্পর্কিত গল্প

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.