Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তমলুকের বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাংসদের শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর

তমলুকের বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাংসদের শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর

Online Desk জুন 23, 2025
ABHIJIT.png

ওঙ্কারডেস্ক: ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে তমলুকের বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা। চিকিৎসকরা জানিয়েছেন, আগের তুলনায় তাঁর শারীরিক পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে। শনিবার রাতে দিল্লির এইমস হাসপাতালে তাঁকে আইসিইউ থেকে সরিয়ে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, প্যানক্রিয়াসজনিত সমস্যার কারণে গত সপ্তাহে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিজিৎবাবুকে। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় পরিবার ও দলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে শুক্রবার নিয়ে যাওয়া হয় দিল্লির এইমসে। সেখানে ভর্তির পরই গঠন করা হয় একটি মেডিক্যাল বোর্ড এবং শুরু হয় বিশেষ পর্যবেক্ষণে চিকিৎসা। তাঁর শরীরে জমে থাকা অতিরিক্ত তরল পদার্থ অপসারণের পরই অবস্থার কিছুটা উন্নতি দেখা যায় বলে জানান চিকিৎসকেরা।
তবে এখনও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা নেই সাংসদের। দীর্ঘমেয়াদী চিকিৎসার মধ্যে দিয়েই যেতে হতে পারে বলে মত চিকিৎসকদের। বর্তমানে দিল্লিতে রয়েছেন তাঁর ভাই, ভাইয়ের স্ত্রী, ভাইপো এবং ব্যক্তিগত সহায়ক। পরিস্থিতির উপর নজর রাখছেন রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতা।
সূত্রের খবর, সাংসদের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন দলের সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। লোকসভার স্পিকার ওম বিড়লার দফতর এবং লোকসভার সচিবালয় থেকেও এইমস কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত বিষয়েও সমানভাবে সক্রিয় রাজ্য নেতৃত্ব। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিয়মিত এইমসের চিকিৎসকদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি দিল্লিতে সহযোগিতার জন্য উপস্থিত রয়েছেন প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।
দিব্যেন্দু অধিকারী এক বেসরকারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “অভিজিৎদার শরীর আগের থেকে অনেকটাই ভালো। আমরা সকলে দিল্লিতেই রয়েছি। চিকিৎসকরা নিয়মিত সমস্ত আপডেট দিচ্ছেন।”
দলের পক্ষ থেকেও তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

Post Views: 185

Continue Reading

Previous: ইরানের অস্তিত্ব ধ্বংসে তৎপর নেতিনিয়াহুর হুঁশিয়ারি, লক্ষ পূরণের খুব কাছাকাছি ইজরায়েল
Next: ফের বড় পর্দায় প্রিয় জুটি, অপেক্ষার অবসান! সামনে এল ‘ধূমকেতু’র টিজার…

সম্পর্কিত গল্প

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026

You may have missed

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.