Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলা ইউপি বিহার হবে না, পুরুলিয়ার মাটি থেকে বিজেপিকে হারানোর ডাক অভিষেকের

বাংলা ইউপি বিহার হবে না, পুরুলিয়ার মাটি থেকে বিজেপিকে হারানোর ডাক অভিষেকের

Online Desk জানুয়ারি 21, 2026
abbhi.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোট প্রচারে কোমর বেধে নেমেছে সব রাজনৈতিক দল। পদ্মশিবিরের কেন্দ্রীয় নেতাদের বঙ্গে ডেলিপ্যাসেঞ্জারি যেমন বেড়েছে, তেমনই বাংলার কোনায় কোনায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার পুরুলিয়া থেকে বিজেপিকে হারানোর ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার ৯টি আসনেই তৃণমূলকে জেতানোর আহ্বান করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বললেন, “আমার মাটি সইবে না, ইউপি, বিহার হইবে না।”
অভিষেকের কথায়, “বিজেপির আবর্জনা আছে। সেগুলো আলসার, রেখে দিলে ক্যানসার।” বিজেপিকে এবার ৫০টির গণ্ডি পেরতে দেব না বলে হুঙ্কার ছাড়েন অভিষেক। তিনি জানান, লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি বছর ২৭ হাজার কোটি টাকা খরচ হয় রাজ্যের। লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের অধিকার, অনুদান নয়। সেকারণেই বাংলার উন্নয়নের জন্য আগামী বিধানসভা নির্বাচনেও তৃণমূলকে জেতানোর আবেদন করেন অভিষেক।
সাধারণ মানুষের কাছে অভিষেকের আবেদন, “তৃণমূলের কোনও স্থানীয় পদাধিকারী খারাপ আচরণ করলে একবার ফোন করে জানাবেন। কিন্তু তার জন্য তৃণমূল থেকে মুখ ফেরাবেন না।”
বুধবারও কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরন হন অভিষেক। অভিযোগ করেন, বাংলার টাকা কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে। পুরুলিয়ার ৬৮০ কোটি টাকা আটকে রয়েছে কেন্দ্রের কাছে। সেই টাকা পেলে পুরুলিয়ায় আরও উন্নয়ন হতে পারত। সেই কথা জানিয়েছেন অভিষেক।

Post Views: 208

Continue Reading

Previous: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রামমন্দিরে জঙ্গি হামলার সতর্কতা
Next: চার্জশিট দেয়নি পুলিশ, শবরীমালা মন্দিরে সোনা চুরি মামলায় মূল অভিযুক্তর জামিন

সম্পর্কিত গল্প

kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026
ED.jpg

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাতসকালে কলকাতা সহ ৮ জায়গায় অ্যাকশনে ইডি

Online Desk জুলাই 21, 2026
abhishek.png

‘৩১-এ জিতে পার্টি অফিস গুঁড়িয়ে দেব’ অভিষেকের মন্তব্যের জেরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Online Desk জুলাই 20, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.