Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গুজরাটে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের, জখম ১৫

গুজরাটে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের, জখম ১৫

Online Desk অক্টোবর 5, 2025
accident-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা গুজরাটের পাটনে। একটি পিক আপ ভ্যানের সঙ্গে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মৃত্যু হল চার জনের। জখম হয়েছেন অন্তত ১৫ জন। রবিবার গুজরাটের পাটন জেলার রাধনপুরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে পুলিশ সুপার বসন্ত নয়ি জানিয়েছেন, সকালে মতি পিপলি গ্রামের কাছে জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘রাস্তা নির্মাণ কাজের কারণে একপাশে যান চলাচল বন্ধ ছিল। সেই অবস্থায় প্রায় ১৫ জন যাত্রীকে নিয়ে ওভারটেক করার চেষ্টা করার সময় পিকআপ ভ্যানটির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ভ্যানটি দুটি মোটর সাইকেলে ধাক্কা দেয়। বাইক দুটিতে দুজন করে আরোহী ছিলেন।’

তিনি আরও বলেন, ‘মৃতদের মধ্যে ভ্যানের দুই যাত্রী এবং দুই মোটরসাইকেল আরোহী রয়েছেন। ১৫ জন আহত হয়েছেন। যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ রাধনপুর থানার এক আধিকারিক জানান, নিহতদের নাম লক্ষণ দেশাই, যশ উনচোসান, কানু রাভাল এবং নাসিব খান।

Post Views: 83

Continue Reading

Previous: বিহার বিধানসভার মেয়াদ শেষের আগেই হবে নির্বাচন, জানালেন ইলেকশন কমিশনের মুখ্যসচীব জ্ঞানেশ কুমার
Next: বিপর্যস্ত উত্তরবঙ্গ, রাজনীতি ভুলে একসঙ্গে পাশে দাঁড়ানোর বার্তা বিরোধীদের

সম্পর্কিত গল্প

ajit-doval.jpg

দেশের বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ অজিত দোভালের, কী নিয়ে আলোচনা?

Online Desk এপ্রিল 24, 2026
gyanesh.jpg

‘জ্ঞানেশ পদে থাকলে সংবিধানের উপর আঘাত নামবে’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট নোটিস!

Online Desk এপ্রিল 24, 2026
manipur.jpg

মনিপুরের উখরুলে বন্দুকযুদ্ধে নিহত ৩, পরস্পরকে দোষারোপ নাগা ও কুকি গোষ্ঠীর

Online Desk এপ্রিল 24, 2026

You may have missed

ajit-doval.jpg

দেশের বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ অজিত দোভালের, কী নিয়ে আলোচনা?

Online Desk এপ্রিল 24, 2026
gyanesh.jpg

‘জ্ঞানেশ পদে থাকলে সংবিধানের উপর আঘাত নামবে’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট নোটিস!

Online Desk এপ্রিল 24, 2026
manipur.jpg

মনিপুরের উখরুলে বন্দুকযুদ্ধে নিহত ৩, পরস্পরকে দোষারোপ নাগা ও কুকি গোষ্ঠীর

Online Desk এপ্রিল 24, 2026
B.jpg

বিদেশি এনজিওর টাকা নয়ছয়ের কৌশল, ইয়ুনূস সরকারের ছায়া তারেকের জমানায়

Online Desk এপ্রিল 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.