Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গাড়ি উলটে ভয়াবহ দুর্ঘটনা গুরুগ্রামে, মৃত্যু ৫ জনের

গাড়ি উলটে ভয়াবহ দুর্ঘটনা গুরুগ্রামে, মৃত্যু ৫ জনের

Online Desk সেপ্টেম্বর 29, 2025
accident-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। সোমবার ভোরবেলা গুরুগ্রামে ৯ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। গাড়ির ভিতরে থাকা ৬ জনের মধ্যে ৫ জনেরই মৃত্যু হয়েছে। এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, সোমবার ভোরে প্রচণ্ড গতিতে চলছিল চার চাকা গাড়িটি। ভোর সাড়ে চারটা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে কোনও ভাবে ৯ নম্বর জাতীয় সড়কের কাছে ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কার পর যানটি উলটে যায়। সংঘাতের অভিঘাতে কার্যত ভেঙে চুরমার হয়ে যায় গাড়িটি। গাড়ির ভিতরে ৬ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৫ জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এক জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে জানা যাচ্ছে।

এই ঘটনার পর শোকের ছায়া নিহতদের পরিবারে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর উত্তরপ্রদেশের। ঠিক কী কারণে দুর্ঘটনা তা জানার চেষ্টা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গতিবেগ বেশি থাকার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়ির মালিকের সন্ধান চালাচ্ছে পুলিশ।

Post Views: 134

Continue Reading

Previous: বাংলাদেশী সেনার গুলিতে নিহত ৪ পাহাড়িয়া, গোটা উপজেলায় জারি ১৪৪ ধারা
Next: পুজোর বাকি দিন গুলোতে জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া, জানালো হাওয়া অফিস

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.