Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • পশ্চিমবঙ্গ
  • আধার কার্ডের সমস্যা ,এক পড়ুয়াকে বাংলাদেশি বলে তাড়িয়ে দিলেন প্রধান শিক্ষক

আধার কার্ডের সমস্যা ,এক পড়ুয়াকে বাংলাদেশি বলে তাড়িয়ে দিলেন প্রধান শিক্ষক

Online Desk জানুয়ারি 17, 2025
FotoJet.jpg

সুরজিত দাস,নদীয়া:আঁধার কার্ড নিয়ে সমস্যার জেরে ,এক পড়ুয়াকে বাংলাদেশী নাগরিক বলে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠলো প্রধান শিক্ষকের বিরুদ্ধে।ঘটনায় প্রধান শিক্ষকের ঘরে তাকে ঘিরে অবস্থান বিক্ষোভ এস এফ আই কর্মী সমর্থকদের। নদীয়ার কল্যাণীর পান্নালাল ইনস্টিটিউশন বিদ্যালয়ের ঘটনা । ভর্তি হতে আসা পড়ুয়া এবং তার অভিভাবকের অভিযোগ বিদ্যালয়ে ভর্তি হতে আসলে আধার কার্ডের সমস্যা দেখিয়ে প্রধান শিক্ষক ভর্তি নিতে চান নি । উপরন্ত তাদেরকে বাংলাদেশী নাগরিক বলে অপমান করে বিদ্যালয়ের থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং বলা হয় মধ্যশিক্ষা পর্ষদ কে জানালেও তিনি ভর্তি নেবেন না। ঘটনা জানাজানি হতেই পড়ুয়া এবং তার অভিভাবককে সঙ্গে নিয়ে হেডমাস্টারের ঘরে আটকে রেখে অবস্থান বিক্ষোভ দেখান এসএফআই কর্মী সমর্থকেরা। ঘটনায় চরম বিশৃঙ্খলা স্কুল চত্বরে। অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি তিনি বারবার জানিয়েছেন ভর্তি নেয়া হবে।তবে যে সমস্ত বৈধ কাগজ আজ দেখানো হচ্ছে আগে সেই সমস্ত কাগজ দেখানো হয়নি। সে কারণেই ভর্তি প্রক্রিয়াতে বিলম্ব ঘটে। তবে যেভাবে একটি বিদ্যালয় চলাকালীন ছাত্র সংগঠনের তরফে হেডমাস্টার মশায়ের টেবিল চাপড়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো তাতে করে পড়ুয়ারা যথেষ্ট আতঙ্কিত । অপরদিকে এস এফ আই এর তরফে স্কুলে ঠিকমত পঠন পাঠন না করানো,আর্থিক দুর্নীতি, সহ ছাত্র-ছাত্রীদেরকে মারধরের অভিযোগও তোলা হয়েছে।

Post Views: 82

Continue Reading

Previous: ফের আত্মঘাতী, গত ১৭ দিনে কোটায় আত্মহত্যা তিনজন নিট পড়ুয়ার
Next: কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার মেদিনীপুর হাসপাতালের চিকিৎসকদের ,আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.