Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভূমিকম্পের ধ্বংসস্তূপে নয়, তালিবানের শরিয়তেই কবর হচ্ছে আফগান নারীরা

ভূমিকম্পের ধ্বংসস্তূপে নয়, তালিবানের শরিয়তেই কবর হচ্ছে আফগান নারীরা

Online Desk সেপ্টেম্বর 6, 2025
F.jpg

মৌসুমী পাল

প্রকৃতির কাছে মানুষ আজও অসহায়। ভূমিকম্প, বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগে ধ্বংসস্তূপে পরিণত হয় সভ্যতা। কিন্তু আফগানিস্তানের মতো দেশে প্রকৃতির চেয়ে ভয়ংকর হয়ে উঠেছে ধর্মের নাম করে চাপিয়ে দেওয়া অমানবিক আইন। ভূমিকম্পে ভেঙে পড়া ঘরবাড়ির নিচে চাপা পড়ে অসংখ্য নারী যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, তখন তালিবান শাসিত আফগানিস্তান অটল থেকেছে শরিয়তের ‘শুদ্ধতায়’। মানবজীবনের চেয়ে বড় হয়ে উঠেছে ধর্মীয় নিষেধ।

শরিয়ত আইনের কঠোর ব্যাখ্যায় নারীর শরীরে পরপুরুষের স্পর্শ হারাম। এই নিয়মের জেরেই ধ্বংসস্তূপে আটকে থাকা অসংখ্য নারীকে উদ্ধার করা হয়নি। বেঁচে থাকার সুযোগ থাকা সত্ত্বেও তাঁরা মৃত্যুকে আলিঙ্গন করেছেন কেবলমাত্র “ধর্মের শুদ্ধতা” রক্ষার নামে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, নারী-অধিকার কেড়ে নেওয়ার কারণে উদ্ধারকারী দলে কোনও মহিলা সদস্যই নেই। ফলে যাঁরা ধ্বংসস্তূপে চাপা পড়েছিলেন, তাঁদের শরীরে হাত দেওয়া হয়নি। অনেকে আহত হয়েও দিনের পর দিন পড়ে থেকেছেন বিনা চিকিৎসায়। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের দেহ কাপড় দিয়ে জড়িয়ে টেনে তোলা হয়েছে যেন তাঁরা মানুষ নন, কেবল এক বোঝা।

কুনার প্রদেশের এক বেঁচে যাওয়া মহিলা জানিয়েছেন, উদ্ধারকারীরা তাঁদের এক জায়গায় জড়ো করে রেখেছে, কিন্তু কোনও সাহায্য করেনি। অন্যদিকে স্বেচ্ছাসেবী সদস্য তাহজিবুল্লা মাহজিবও স্পষ্ট করেছেন, “নারীরা উদ্ধারকারীদের কাছে অস্পৃশ্য। গুরুতর আহত হয়েও তাঁরা কোনও চিকিৎসা পাচ্ছেন না। উদ্ধারকারীরা কেবল পুরুষ ও শিশুদের নিয়ে ব্যস্ত।” নারীদের শরীর ছোঁয়া এড়াতে তাঁদের কাপড় ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এই ছবি একবিংশ শতকের সভ্য পৃথিবীর চোখে লজ্জাজনক।

আফগানিস্তানে তালিবান শাসনের সময় থেকেই নারীরা মৌলিক অধিকার হারিয়েছিল। শিক্ষার সুযোগ, কাজের সুযোগ, চলাফেরার স্বাধীনতা সবই ধীরে ধীরে কেড়ে নেওয়া হয়েছিল। দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার সময় তালিবান প্রতিশ্রুতি দিয়েছিল মানবিক হবে, নারীর অধিকার রক্ষা করবে। বাস্তবে সেই প্রতিশ্রুতি আজ কেবল প্রতারণা। তালিবানের নিয়ম অনুযায়ী ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ, পুরুষ অভিভাবক ছাড়া ঘর থেকে বেরোনো দায়, চাকরিক্ষেত্রে নারীকে অদৃশ্য করে দেওয়া হয়েছে। আর এখন দেখা যাচ্ছে, দুর্যোগের সময় প্রাণ বাঁচানোর অধিকার থেকেও তাঁদের বঞ্চিত করা হচ্ছে।

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ইতিমধ্যেই ছাড়িয়েছে ২২০০। আহতের সংখ্যা ৩৬০০-এর বেশি। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে আরও অনেকে। কিন্তু উদ্ধার অভিযান চলছে শরিয়তের বিধি মেনে অর্থাৎ নারীদের জীবনকে গৌণ করে রেখে। আফগানিস্তান আজ মৃত্যুর এক কারাগারে বন্দি নারী সমাজের জন্য।

এই চিত্র শুধু হৃদয়বিদারকই নয়, সভ্যতার মুখে এক অমোচনীয় কলঙ্ক। মানবিকতার মূল দর্শনই যেখানে জীবন রক্ষা, সেখানে ধর্মীয় ব্যাখ্যা যদি বাঁচার সুযোগ কেড়ে নেয়, তবে তা কেবল নির্মমতা নয়, এক ভয়াবহ অমানবিকতা। প্রশ্ন উঠছে মানবতার মূল্য কি ধর্মীয় ব্যাখ্যার কাছে এতটাই তুচ্ছ ? মানুষের প্রাণ কি এতই সস্তা ? দুর্যোগের সময়ে ধর্ম নয়, মানবিকতাই সর্বোচ্চ হওয়া উচিত। কারণ প্রকৃতির কাছে সবাই সমান পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ। যখন সে তার ধ্বংস তান্ডব চালায় তখন সে ভেদাভেদ করে না নারী-পরুষের, ধর্ম-অধর্মের। অথচ তালিবান শাসনে নারী এখনো ‘অস্পৃশ্য’, এখনো দ্বিতীয় শ্রেণির নাগরিক। আজকের আফগানিস্তানের চিত্র এক ভয়াবহ সতর্কবার্তা। ভূমিকম্প কেবল ঘরবাড়ি ভাঙেনি, উন্মোচন করেছে রাষ্ট্রীয় অমানবিকতার নির্মম চেহারাও।

Post Views: 186

Continue Reading

Previous: তেলেঙ্গানায় ১২,০০০ কোটি টাকার মাদক চোরাচালানের হদিশ ! আইটি বিশেষজ্ঞসহ গ্রেপ্তার ১২
Next: ২২০০০ সরকারি গাড়ি বাতিল করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার; বৃদ্ধ গাড়ি বাছাই করে চলবে প্রক্রিয়া

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.